crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে আন্ত:জেলা ডাকাত দলের ৩ ডাকাত গ্রেফতার, অস্ত্র-গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৬, ২০১৯ ৫:২২ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার খড়িখালী এলাকা থেকে আন্ত:জেলা ডাকাতদলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে ঝিনাইদহ-যশোর মহাসড়কের খড়িখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, চুয়াডাঙ্গার মহম্মদজুম্মা গ্রামের আকুল মন্ডলের ছেলে শহিদুল ইসলাম শহীদ, একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে আরিফুল ইসলাম ও ঝিনাইদহ সদর উপজেলার কুবিরখালী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ঝন্টু মিয়া।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, ভোরে খড়িখালী এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ওই ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ১টি গাছকাটা করাত, ২টি হাসুয়া ও রশি। গ্রেফতারকৃতরা আন্ত:জেলা ডাকাতদলের সক্রিয় সদস্য, তাদের নামে থানায় মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে শীতের তীব্রতায় জনজীবন বিপন্ন

র‌্যাব -৪ এর সফল অভিযানে রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুর এলাকা হতে ১৪ প্রতারক গ্রেফতারঃ চাকুরিপ্রার্থী ৪৪ জন ভুক্তভোগী উদ্ধার

পঞ্চগড়ে আরো ৯ জনের করোনা শনাক্ত

বিশ্বম্ভরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

এবার দেশে অনুমোদন দেওয়া হল জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা

কালীগঞ্জে প্রাইভেটকার ছিনতাইকারীচক্র সন্দেহে এক প্রতারককে পুলিশে সোপর্দ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সৈয়দপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

ডেঙ্গুজ্বরে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ভর্তি ৯৮৩

কুষ্টিয়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ : নিহত- ১, আহত-২