crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহ সড়কে সামাজিক দূরত্ব বজায় রাখতে অভিনব ইজিবাইক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৫, ২০২০ ৩:৩৭ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
করোনা পরিস্থিতিতে লকডাউনের মধ্যে সংসার চালানোর তাগিদে অনেকটা সামাজিক দূরত্ব বজায় রেখে এবার অভিনব পন্থায় ইজিবাইক তৈরি করেছেন ঝিনাইদহের এক ইজিবাইক চালক। সারাদেশে বন্ধ রয়েছে গণপরিবহণ। জেলা শহরের সড়কগুলোতে চলছে গোনা কয়েকটি রিক্সা ও ইজিবাইক। সড়কে বের হতে না পারায় বিপাকে পড়েছেন এর সাথে জড়িতরা। ইজিবাইক মানেই নজরে আসে ব্যাটারী চালিত একটি বাহন। যেখানে ৪ দিক দিয়ে ঘেরা। ভিতরে বসতে পারে ৪ থেকে ৬ জন। গাঁদাগাঁদি করে পাশাপাশি ও সামনা-সামনি বসে গন্তব্যে যেতে হয় যাত্রীদের। দেশব্যাপী মহামারী করোনার কারণে বন্ধ রয়েছে ছোটবড় গণপরিবহণ। জেলা শহরেও সীমিত করা হয়েছে ইজিবাইক চলাচল। সামাজিক দূরত্ব বজায় রাখা আর করোনার সংক্রমণ প্রতিরোধ করার ধারণা থেকে ইজিবাইককে কেটে ৪ টি গেট ও মাঝখানে পার্টিশন দেওয়ার কথা মাথায় আসে শহরের কাঞ্চনপুর গ্রামের ইজিবাইক চালক নয়ন হোসেনের। নিজেই লেগে পড়েন কাজে। দীর্ঘ ১ সপ্তাহের চেষ্টায় ইজিবাইক কেটে ৪ টি গেট করেন। সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঝ দিয়ে দিয়েছেন পার্টিশন। এতে এক যাত্রীর সাথে অন্য যাত্রীর থাকছে দূরত্ব। অভিনব এই পদ্ধতির কারণে বেড়েছে তার আয় রোজগার। এতে খুশিও যাত্রীরা।

ইজিবাইক চালক রফিকুল ইসলাম নয়ন বলেন, কয়দিন বাড়িতে বসে ছিলাম। ইজিবাইক নিয়ে বাইরে বের হলে পুুলিশ সমস্যা করে। কারণ ইজিবাইকের ভিতরে মানুষ এক সাথে বসে থাকে। এতে করোনার সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। বাড়িতে বসে থাকার কারণে সংসার চলছিল না। কী করব এ নিয়ে চিন্তিত ছিলাম। পরে আলাদা আলাদা সিট তৈরি করার বিষয়টি মাথায় আসে। কয়েক দিনের চেষ্টায় নিজেই কাজটি করেছি। রাস্তায় বের হলে এখন পুলিশ ভাইয়েরাও কিছু বলছেন না। আবার যাত্রীরাও ভালো বলছে। আমার এখন আয় রোজগারও বেড়েছে।

ইজিবাইকে ওঠা বসির আহাম্মেদ নামের এক যাত্রী বলেন, যে পদ্ধতিতে ইজিবাইক তৈরি করা হয়েছে সত্যিই বর্তমান সময়ের জন্য উপকারী। একজন যাত্রী অন্যজনের সংস্পর্শে আসছে না। কেউ কারো সাথে কথাও বলতে পারছে না।

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, রফিকুল ইসলাম নয়ন যে পদ্ধতিতে ইজিবাইক তৈরি করেছে তা প্রশংসনীয়। এক্ষেত্রে মাঝখান দিয়ে যা দিয়েছে তা ফিল্টারের কাজ কিছুটা করবে। এক্ষেত্রে কাঁচ বা আরও ভালো কিছু দিলে ভালো হবে।

ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, অভিবন কায়দায় একটি ইজিবাইক তৈরি করা হয়েছে। এমন খবর পেয়ে এর উদ্ভাবক রফিকুল ইসলাম নয়নকে আমার অফিসে আমন্ত্রণ জানালাম। তিনি আমার অফিসে আসার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি উপহার তাকে তুলে দিলাম এবং ধন্যবাদ জানালাম। পাশাপাশি তাকে সার্বিক সহযোগিতা করার আশ্বাসও দিয়েছি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ফরিদপুরের ২ গরু চোর পাটিকাবাড়ীর গোপালপুরে আটক

নাসিরনগরে ফিন্যান্সিয়াল এসোসিয়েটদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রংপুর মেট্রো কর্তৃক আটক ২৪

পুঠিয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

ব্রয়লার মুরগি ও নিত্যপণ্যের সিন্ডিকেটকারীদের শাস্তির দাবিতে ক্যাবের মানববন্ধন

নীলফামারীতে ৩লাখ ১৪২জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

কুষ্টিয়া পৌর গোরস্থান মসজিদের সভাপতি হিসেবে শেখ হাবিবুর রহমান হাবিব পূনঃনির্বাচি

ভূ*মিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

পঞ্চগড় জেলা রিপোর্টার্স ক্লাবে’র নতুন কমিটি গঠন

দিনাজপুর জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়