crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহ সদর হাসপাতালে ৩২ ডেঙ্গু রোগী, আশঙ্কাজনক দুই, ক্লিনিক গুলোতে রক্ত পরীক্ষার টাকা বেশি নেয়া হচ্ছে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৫, ২০১৯ ৪:৩৬ অপরাহ্ণ

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ জেলা জুড়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নারী-পুরুষসহ ৩২ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন-আরিফুল ইসলাম ও পাপিয়া। এর আগে ৬০ জন রোগী শনাক্ত করা হয়েছিল। বাকি ২৮ জনকে সদর হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গত এক সপ্তাহে ঝিনাইদহ পৌর এলাকাসহ, হরিনাকুন্ডু, শৈলকুপা ও কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত ৬০ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। তার মধ্যে মহেশপুর থানার এএসআই মোহন-অর রশিদসহ বর্তমানে ৩২ জন সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন জানান, ডেঙ্গু আক্রান্ত দুই রোগী আশঙ্কাজনক, তাদের শরীর থেকে রক্ত বের হচ্ছে।

এদিকে রোগীর স্বজনেরা অভিযোগ করেছেন, হাসপাতালে জায়গা না থাকার কারণে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। বাইরের বিভিন্ন ক্লিনিকে রক্ত পরীক্ষার টাকা বেশি নেওয়ারও অভিযোগ করেছেন। এ ছাড়াও ডেঙ্গুর শনাক্তকরণের কিট পর্যাপ্ত সরবরাহ না থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীতে ৩ জুয়ারি আটক

নীলফামারীতে ৩ জুয়ারি আটক

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন

এসপিকের উদ্যোগে জামালপুরের লক্ষ্মীরচরে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

ডোমারে বর্ষার কবিতা পাঠ ও আলোচনাসভা অনুষ্ঠিত

ডোমারে পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এবার জামালপুরের ইসলামপুরে ইজতেমা ডিসেম্বরে

জান্নাতকে নিজের জন্য ওয়াজিব করে নেয়ার আমল

পাবনায় মিলাদের খিচুড়ী খেয়ে স্কুলছাত্রীর মৃত্যু,অসুস্থ ২৪

মাদারীপুরে পুলিশের কনস্টেবল নিয়োগে ঘু’ষ নেওয়ার প্রমাণ পাওয়ায় সাবেক এসপিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

ডোমারে ভ্রাম্যমাণ আদালতে ২ হোটেল মালিকের জরিমানা