crimepatrol24
২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:২০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহ থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৭, ২০২০ ৩:৫৩ অপরাহ্ণ


ঝিনাইদহ প্রতিনিধি :
আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। ইউনিটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মঙ্গলপৈতা বাজার এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতের নাম মো. সজিব হোসাইন (২৬)। তিনি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার মঙ্গলপৈতা গ্রামের মৃত শওকত হোসাইনের ছেলে। গ্রেপ্তারকালে তার কাছ থেকে দুটি মোবাইল সেট জব্দ করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষে দীর্ঘদিন যাবৎ অনলাইন প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। সংবাদ বিজ্ঞপ্তিতে মো. সজিব হোসাইনকে গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

অপরাধীর পরিবর্তে সাজা নিরপরাধীর !

অপরাধীর পরিবর্তে সাজা নিরপরাধীর !

‘ই-সিগারেট’ নিয়ন্ত্রণে জরুরি কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে অবস্থান কর্মসূচি ও লিফলেট বিতরণ

পঞ্চগড়ে অবৈধ স্থাপনা গু*ড়িয়ে দিল জেলা প্রশাসন

হোমনায় টেকেরবাজার আশ্রয়ন প্রকল্পে ঢেউটিন ও ১৫ হাজার টাকার চেক হস্তান্তর করলেন ইউএনও

ডিমলায় শব্দদূষণের ক্ষতিকর দিক বিষয়ক আলোচনা সভা ও সংবর্ধনা

ডিমলায় শব্দদূষণের ক্ষতিকর দিক বিষয়ক আলোচনা সভা ও সংবর্ধনা

আগামী নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা: তারেক রহমান

র‌্যাব-৬’র অভিযানে ঝিনাইদহের আরাপপুর থেকে ৭৯ পিস ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ী গ্রেফতার

তিতাসে বিট পুলিশিং এর আওতায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

দাউদকান্দিতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আমিই জয়ী হবো ইনশাআল্লাহ

পঞ্চগড়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু