crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জুড়ীতে ডেঙ্গু প্রতিরোধ অভিযানে সময়সূচির গরমিল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৪, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ

 

জালালুর রহমান, মৌলভীবাজার সংবাদদাতা।।
মৌলভীবাজারের জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তবে কর্মসূচির আমন্ত্রণপত্রে অনুষ্ঠানের সময় সকাল ১১টা উল্লেখ করা হলেও বাস্তবে তা শুরু হয় সকাল ১০টায়। নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে কর্মসূচি শুরু হওয়ায় আমন্ত্রণপত্রের সময়সূচি ও আয়োজকদের সমন্বয় নিয়ে প্রশ্ন উঠেছে।

শনিবার (২৪ অক্টোবর) উপজেলা প্রশাসন, জুড়ী ও বাংলাদেশ স্কাউটস, জুড়ী উপজেলার যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বানী চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিত সিংহ, মোহাম্মদ আব্দুল আজিজ, প্রধান শিক্ষক, রত্না চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কমিশনার বাংলাদেশ স্কাউটস জুড়ী উপজেলা। কর্মসূচিতে বাংলাদেশ স্কাউটসের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সকালে জুড়ী শিশু পার্ক থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাইট চৌমুহনীতে গিয়ে শেষ হয়। র‍্যালিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ডেঙ্গুর বিস্তার রোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। একই সঙ্গে কোথাও পানি জমতে না দেওয়া, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেন।
আয়োজকেরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগ জরুরি। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

তবে ডেঙ্গু প্রতিরোধের মতো জনস্বার্থসংশ্লিষ্ট কর্মসূচির শুরুতেই সময়সূচির এ ব্যত্যয় আলোচনার জন্ম দিয়েছে। আমন্ত্রণপত্রে সকাল ১১টা উল্লেখ থাকলেও এক ঘণ্টা আগে অনুষ্ঠান শুরু হওয়ায় আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য নির্ধারিত সময় অনুসরণে বিভ্রান্তির সৃষ্টি হয়। জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজনে আমন্ত্রণপত্রে উল্লেখিত সময়ের সঙ্গে বাস্তব আয়োজনের সামঞ্জস্য রাখা এবং সংশ্লিষ্টদের মধ্যে যথাযথ সমন্বয় নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে সম্পত্তির বিরোধে বাবার লাশ দাফনে সন্তানদের বাধা, ১০ ঘণ্টা পর দাফন!

নাসিরনগরে “স্মার্ট লাইভস্টক বাজার”স্কুল ক্যাম্পিং অনুষ্ঠিত

হোমনায় সাংবাদিকদের সঙ্গে এএসপি’র (সার্কেল) মতবিনিময়

ডোমারে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ধ’র্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরী, ধ’র্ষক গ্রেফতার

ডোমারে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ধ’র্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরী, ধ’র্ষক গ্রেফতার

এভাবে চললে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে: ওবায়দুল কাদের

এভাবে চললে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে: ওবায়দুল কাদের

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদক ও নগদ অর্থসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

পাবনায় মিলাদের খিচুড়ী খেয়ে স্কুলছাত্রীর মৃত্যু,অসুস্থ ২৪

জামালপুরে গৃহবধূকে দলবদ্ধভাবে ধ*র্ষণ: ৭ আসামির মৃত্যুদণ্ড, একজন খালাস

নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন মামুনুল হক

রংপুরে স্কুল ছাত্রীকে গণধর্ষণ : এএসআই রায়হানকে এখনও গ্রেফতার দেখানো হয়নি