crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জুলাই আন্দোলনের মাধ্যমে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার করা হয়েছে : প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৬, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গত ১৭ বছরে দেশের জনগণের কোনো ভোটের অধিকার ছিল না। সরকারের বিরুদ্ধে কথা বললে মিথ্যা মামলা দেওয়া হতো। দেশ স্বৈরাচারের কবলে পড়েছিল। ছিল হ*ত্যা ও গু*ম। তারা দেশের অর্থ লু*ট করে বিদেশে পাচার করেছে। ২০২৪ সালে জুলাই আন্দোলনের মাধ্যমে বুকের রক্ত দিয়ে দেশের গণতন্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুর সফরে যাওয়ার পথে কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে বরুড়া উওজেলার লহ্মীপুর বাজার খেলার মাঠে বিএনপি আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে আমরা খাল খনন, কৃষক কার্ড, ফ্যামেলি কার্ড ও ঈমাম-মুয়াজ্জিনদের সন্মানির ওয়াদা দিয়েছিলাম। আমরা ওয়াদা রেখেছি। বিএনপি ক্ষমতায় যাওয়ার ১০ দিনের মধ্যে ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা করে কৃষিঋণ মওকুফ করা হয়েছে।’

কুমিল্লার বিভিন্ন দাবির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কুমিল্লা বিভাগ জনগণের প্রাণের দাবি। কুমিল্লা বিভাগ ঘোষণা ও কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদালয় প্রতিষ্ঠার বিষয়ে দ্রুততম সময়ে পদক্ষেপ নেওয়া হবে।’

তিনি বলেন, ‘দেশকে পুনঃগঠন করতে হলে কাজ করতে হবে। নারীদের স্বাবলম্বী করতে হবে, তা শিক্ষায় হোক কিংবা অর্থনৈতিক। দেশের উন্নয়নে নারী-পুরুষ সবাইকে স্বাবলম্বী করতে হতে হবে। বেকার সমস্যা দূর করতে কাজ করতে হবে।’

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘জনগণ দেশের মালিক। জনগণ বিএনপিকে দেশের দায়িত্ব দিয়েছেন। বিএনপি অতীতেও চেষ্টা করেছে সব প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে। এবারের নির্বাচনেও আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছি তা পর্যায়ক্রমে বায়স্তবায়ন করছি।’

অনুষ্ঠানে সভাপত্বি করেন গণপূর্ত মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন।

পথসভায় আরও বক্তব্য রাখেন- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু প্রমুখ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গেজেট থেকে বাদপড়া বিভিন্ন ক্ষুদ্র নৃ-গো

হোমনায় এস.এস.সিতে পাসের হার ৮৮.৫১, জিপিএ-৫ পেয়েছে ৮১ জন

অল্প সময়ে ১ হাজার সওয়াব অর্জনের আমল

খুলনায় সর্বস্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণে জেলা প্রশাসকের উদ্যোগ

খুলনায় সর্বস্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণে জেলা প্রশাসকের উদ্যোগ

কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা- ছেলের মৃত্যু

দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম সংবর্ধিত

পাবনায় দুই কোটি টাকার কোকেনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

হোমনায় রাস্তা হতে উদ্ধার হওয়া অসুস্থ বৃদ্ধা মহিলার খবর নিতে হাসপাতালে ছুটে গেলেন ইউএনও রুমন দে

মানবতাবাদী পুলিশ অফিসার এএস আই কাউছার আহামেদ

প্র*তারণার জাল বিস্তার করে কোটি টাকার মালিক ‘কবিরাজ’ আজমীর আলম