crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জীবনরক্ষাকারী ওষুধ সহজলভ্য করতে হাইকোর্টের নির্দেশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৮, ২০২০ ১০:০১ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ  জীবনরক্ষাকারী যেসব ওষুধের পর্যাপ্ত উৎপাদন ও বাজারে সরবরাহ নেই, সেসব ওষুধের সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  ওষুধ প্রশাসন অধিদফতরকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পারভিন আক্তার।  রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। জানুয়ারিতে এ বিষয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. সিরাজুল ইসলাম।

রিটকারী আইনজীবী লিভার ও ডায়াবেটিস রোগের জন্য কার্যকর ডেলিপিট-৩০০ ওষুধ খুঁজে বাজারে পাননি। পরে এ ঘটনায় তিনি ওষুধ প্রশাসন অধিদফতরসহ সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ দেন।  নোটিশের জবাব পেলেও তা যথাযথ মনে না হওয়ায় তিনি হাইকোর্টে রিট করেন।

রিট আবেদনে বলা হয়েছে, জীবনরক্ষাকারী ওষুধের কৃত্রিম সঙ্কট তৈরি করে এবং ওষুধ প্রশাসনের নিষ্ক্রিয়তার পরিপ্রেক্ষিতে কিছু সিন্ডিকেট ওষুধের মূল্য বাড়াতে কাজ করে যাচ্ছে। তাই বাজারে জীবনরক্ষাকারী সব ওষুধের সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা চেয়ে তিনি হাইকোর্টে রিট করেন।

রিটে স্বাস্থ্য সচিব, ন্যাশনাল ড্রাগ অ্যাডভাইজারি কাউন্সিল, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস অ্যাসোসিয়েশন, স্কয়ার হাসপাতালের এমডি, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শুক্রবার চালু হচ্ছে মেট্রোরেলের নতুন দুই স্টেশন

মহেশপুরে চিকিৎসা দেওয়ার নামে ইনজেকশন পুশের মাধ্যমে অজ্ঞান করে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষক পল্লী চিকিৎসকের শাস্তির দাবিতে মানবন্ধন

নাগরপুরে গলাকাটা লাশ উদ্ধার

পৌরসভার বয়স ২৫, নেই নিজের ঠিকানা!

পুঠিয়ায় আগুনে পুড়ে বাড়িঘর ও গরু-ছাগল ভস্মীভূত

জলঢাকায় করোনায় আক্রান্ত এক কলেজ ছাত্র,৭টি বাড়ি লকডাউন

ঝিনাইদহে টিসিবি’র ডিলার “স্বদেশ ট্রেডার্সে” পণ্য ঘাটতির অভিযোগ, টিসিবির সহকারী পরিচালক মুঠো ফোনে কথা বলতে নারাজ!

টানা ৫ দিন বৃষ্টির আভাস, আজ ৩ বিভাগে ভারি বর্ষণের আশঙ্কা

দেশে করোনায় আরও ১৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৫৫৪

সামাজিক কোন্দলের জেরে কালীগঞ্জে বেদে পল্লীতে দু’পক্ষের সংঘর্ষে ৪ মহিলা ও পুলিশসহ আহত ১০