crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরের কামালপুর মুক্ত দিবস উদযাপন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৪, ২০২১ ৯:৫১ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম>>

জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুরে প্রথম বিজয়ের স্মারক কামালপুর মুক্ত দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৪ ডিসেম্বর শনিবার বিকেলে বকশিগঞ্জের ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, সাবেক তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মূখ্য সচিব, বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

এ সময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সকল জীবিত মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ ঘটনাবহুল বক্তব্য রেকর্ডের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাস থেকে এই কার্যক্রম শুরু হবে। বক্তারা আরও বলেন, সকল মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে বাঁধাই করে রাখা হবে, যেন কিয়ামত পর্যন্ত মুক্তিযোদ্ধাদের কবরগুলো সংরক্ষিত থাকে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পুঠিয়ায় ট্রলির ধা’ক্কায় মোটরসাইকেল আরোহীর মৃ’ত্যু

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২২ নির্বাচিত হলেন সেলিমা আহমাদ এমপি

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২২ নির্বাচিত হলেন সেলিমা আহমাদ এমপি

পাবনা চাটমোহরের সড়কটির রাস্তা আছে কার্পেটিং নেই

বঙ্গবন্ধু’র সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে :পাবনার নবাগত ডিসি কবীর মাহমুদ

সৈয়দপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

শৈলকুপায় সতন্ত্র প্রার্থীর মিছিলে হামলা, আহত-৭

১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ

খোকসায় ২য় দিনের পরীক্ষা দেওয়া হলো না এক এস.এস.সি পরীক্ষার্থীর

চকরিয়ায় সড়কে জমে আছে দুর্গন্ধযুক্ত পানি, দেখার কেউ নেই

চট্টগ্রাম মহানগরীতে বাসাবাড়ী ও সিএনজি স্টেশনে গ্যাস দ্রুত স্বাভাবিকের আশ্বাস