crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে ৪২ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১, ২০১৯ ২:৩৫ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম :
জামালপুরে সদর উপজেলায় ৪২ হাজার টাকার জাল টাকাসহ মো. আশরাফ মন্ডল(৫০) ও মো. রুবেল শেখ(৩৫) নামের জালনোট চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-১৪। আশরাফের গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলার তুলশীপুর গ্রামের উত্তরপাড়া। তার পিতার নাম (মৃত) মুসলিম উদ্দিন। রুবেল সেঙ্গুয়া নামক গ্রামের বাসিন্দা। তার পিতার নাম (মৃত) জামাল উদ্দিন। ৩১ অক্টোবর বৃহস্পতিবার ভোর ৪টায় সদর উপজেলার মেঘালক্ষ্মীপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ৪২ হাজার টাকার সবই ছিল এক হাজার টাকার জাল নোট। 
সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে একটি চক্র  জামালপুর সদরের বিভিন্ন স্থানে জাল টাকার নোট দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছিল। ভুক্তভোগীদের অনেকের অভিযোগের ভিত্তিতে র‌্যাব জামালপুর ক্যাম্পের একটি চৌকস দল জালনোট চক্রের  সদস্যদের আটক করে ।এ অভিযানে নেতৃত্ব দেন কম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ। আটকদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে জামালপুর সদর থানায় ১টি মামলা দায়ের করেছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের কম্পানি কমান্ডার মো. তোফায়েল আহমেদ মিয়া এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারকে শিক্ষকদের সংবর্ধনা

চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: জাপা চেয়ারম্যান

প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রীর বিরক্তি প্রকাশ

ডোমারে শত্রুতার জের ধরে খাসজমি থেকে বালু উত্তোলন, ব্রিজ ধ্বংসের ‍চেষ্টা

হোমনায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

কালীগঞ্জে ধরন্ত করলা ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা

ডোমারে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি’র বিক্ষোভ মিছিল

কম ভাগ্যবানদের মাঝে এপেক্স ক্লাব অব জামালপুরের অর্থ ও ইফতার বিতরণ

যে দোয়া পড়লে এক হাজার বছরের কাজা নামাজ আদায় হবে!