crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে সাংবাদিক শেলু আকন্দের দু’পা ভেঙে দেওয়া ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসী রাকিব গ্রেপ্তার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৯, ২০১৯ ২:৪৫ অপরাহ্ণ


আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
 জামালপুর পৌরসভার কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুর ছেলে ও জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক শীর্ষ সন্ত্রাসী হিসেবে খ্যাত রাকিব খানকে গ্রেপ্তার করেছে জামালপুর থানা পুলিশ। 
আহত সাংবাদিক শেলু আকন্দকে (৫৫) জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দৈনিক বাংলাবাজার ও জামালপুর শহর থেকে প্রকাশিত দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার।
ঘটনার বর্ণনায় শেলু আকন্দ বলেন, “বুধবার রাত ১৮ ডিসেম্বর ১০টার দিকে শহরের দেওয়ানপাড়া সদর ভূমি অফিসের পেছনের রাস্তায় আমাকে রড দিয়ে পিটিয়ে দুই পা ভেঙ্গে ফেলে যায় সন্ত্রাসীরা। খবর পেয়ে সদর থানার পুলিশ আমাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।”
এ ঘটনায় ছাত্রলীগ নেতা সন্ত্রাসী রাকিব ছাড়াও শহরের দেওয়ানপাড়ার রসুল মাহমুদ খানের ছেলে তুষার খান ও তুহিন খান ও সুনু খানের ছেলে স্বজন খান জড়িত বলে অভিযোগ করেন তিনি।

সাংবাদিক শেলু আকন্দ বলেন, গত ২৮ মে দুপুরে জামালপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে জাল কাগজপত্রের মাধ্যমে জমির দলিল নিবন্ধনের তথ্য সংগ্রহ করতে যান দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মোস্তফা মঞ্জু। এ সময় তার ওপর হামলা চালানো হয়।  
“ওই হামলা মামলার সাক্ষী হওয়ায় আমার ওপর এ হামলা করা হয়েছে।”
তিনি বলেন, “হামলাকারীরা সবাই সাংবাদিক মোস্তফা মনজুর ওপর হামলা মামলার আসামি। তাদের মধ্যে রাকিব, তুষার, তুহিন ও স্বজন মোস্তফা মঞ্জুর মামলায় কয়েকদিন কারাগারে ছিল।
“হামলার সময় তারা আমাকে বার বার বলেছে- এখন সাক্ষী দিতে যাবি না।”
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক গাজী মো. রফিকুল হক বলেন, “শেলুর দুই পায়ের হাড় ভেঙ্গে ও ফেটে গেছে। বৃহস্পতিবার তার শারীরিক পরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
এ দিকে সাংবাদিক শেলুর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান।

গ্রেফতার ছাত্রলীগ নেতা রাকিব

এর আগে সাংবাদিক মঞ্জুর ওপর হামলার ঘটনায় জামালপুরের সাংবাদিকসহ বিভিন্ন মহলে ক্ষোভ দেখা দেয়। হামলাকারীদের শাস্তির দাবিতে জামালপুর প্রেসক্লাবসহ সারা জেলায় কমর্রত সাংবাদিকরা ধারাবাহিকভাবে আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
ওই ঘটনায় জেলার ৪৮ জন সাংবাদিক সদর থানায় সাধারণ ডায়েরিও করে নিরাপত্তা চেয়েছিলেন।
শেলুর হামলাকারীদের আটকের বিষয়ে জানতে চাইলে জামালপুর সদর থানার ওসি মো. সালেমুজ্জামান সাংবাদিকদের বলেন, পুলিশ রাতেই রাকিব খানকে আটক করেছে। বাকিদের ধরতে অভিযান চলছে। এই ঘটনায় জামালপুরের শহরে টক অব দ্যা সিটিতে পরিণত হয়। সাধারণ মানুষ অনেকেই এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জে পাটজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঝিনাইদহে করোনা প্রতিরোধে জেলা পুলিশের মাস্ক বিতরণ

ময়মনসিংহ অঞ্চলের আশা সিমেন্ট`র “ স্বপ্ন কারিগর“

ময়মনসিংহ অঞ্চলের আশা সিমেন্ট`র “ স্বপ্ন কারিগর“

পাকুন্দিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের পূর্ণাঙ্গ কমিটি গঠন

হোমনায় পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত

কুমারখালীতে চোরসহ ৪ টি চোরাই গরু আটক

কিশোরগঞ্জে ক্যারাম খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সং*ঘর্ষ,ও দোকান ভা*ঙচুর আহত ২০ :

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

খুটাখালী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠষ্ঠিত

খুটাখালী উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠষ্ঠিত

প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে নাসিরনগরে কর্মশালা

প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে নাসিরনগরে কর্মশালা