crimepatrol24
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৪:৫৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৫, ২০২০ ১:৫৫ অপরাহ্ণ

জামালপুর, প্রতিনিধি :
জামালপুর, খুলনা, চট্টগ্রাম টাঙ্গাইল, খুলনা ও চট্টগ্রামসহ সারা দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ও অপরাধীদের শাস্তির দাবিতে জামালপুর শহরের বকুলতলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জামালপুর জেলা প্রেসক্লাবের আয়োজনে ১৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুকুল রানা, সাংবাদিক ইউসুফ আলী, শুভ্র মেহেদী, এম. সুলতান আলম, শাহ্ জামাল, আনোয়ার হোসেন, শোয়েব হোসেন, ফজলে এলাহী মাকাম, জুয়েল রানা, তানভীর আহমেদ হীরা, তানভীর আজাদ মামুন, মাহমুদুল হাসান মুক্তা, টিআইবি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, রক্তের বন্ধনের সভাপতি আসমাউল আসিফ, নাট্যনীড়ের সাধারণ সম্পাদক সাগর মুখার্জী, উদীচীর গোপাল দে প্রমুখ।
বক্তারা ডিবিসি নিউজের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার, ৭১ টিভির খুলনা ব্যুরো চীফ রফিকুদ্দিন পান্নু, যমুনা টিভির চট্রগ্রাম স্টাফ রিপোর্টার শোয়েব রহমান, জামালপুরের শেলু আকন্দসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। সেই সাথে সাংবাদিক নির্যাতন বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণে ও নিরাপত্তার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উদীচী, টিআইবি, সনাক, রক্তের বন্ধনসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে একাত্মতা প্রকাশ করে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানার অভিযানে ছি’নতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রে’ফতার-২

বকেয়া বেতন ভাতার দাবিতে ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক- কর্মচারীদের বিক্ষোভ

ঝিনাইদহের কোটচাঁদপুরে আম্ফানে পোল্ট্রি ব্যবসায়ীর ১২ লক্ষ টাকার ক্ষতি

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

ঘোড়াঘাট হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক শাহিনুরের যোগদানের অনুমতি মিললেও চাবি দিচ্ছে না কর্তৃপক্ষ!

জামালপুরের মেলান্দহে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

রাজশাহীর সাংবাদিকের উপর হা’মলার ঘটনায় ২ আসামী ঢাকায় গ্রেপ্তার

রাজশাহীর সাংবাদিকের উপর হা’মলার ঘটনায় ২ আসামী ঢাকায় গ্রেপ্তার

হোমনায় বালুবাহী ট্রাক্টর চাপায় শিশু নিহত

জামালপুর হাসপাতালে হামলা-ভাংচুর, চিকিৎসা সেবা ব্যাহত : তদন্ত কমিটি গঠন 

কেএমপির অভিযানে ৩ মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার