crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে লাইসেন্স নবায়ন না থাকায় রেনেসাঁ হাসপাতালে মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১০, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।
জামালপুরে লাইসেন্স নবায়ন না থাকা, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে দি রেনেসাঁ হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতি বার ৯ জুলাই জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুর এবং সিভিল সার্জনের কার্যালয়, জামালপুরের যৌথ উদ্যোগে শহরের দি রেনেসাঁ হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে হাসপাতালটির লাইসেন্স নবায়ন না থাকা, ডিউটিরত চিকিৎসক উপস্থিত না থাকা এবং স্বাস্থ্যসেবা পরিচালনায় আরও কয়েকটি সামগ্রিক অসংগতি পাওয়া যায়। এসব অনিয়মের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত লাইসেন্স নবায়নসহ সকল আইনগত ও প্রশাসনিক বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালনের নির্দেশনা দেন। একই সঙ্গে জনস্বার্থে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর বিরুদ্ধে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

অটোরিক্সার ভাড়াকে কেন্দ্র করে ২ গ্রুপের সং’ঘর্ষে আ’হত অর্ধশতাধিক

অটোরিক্সার ভাড়াকে কেন্দ্র করে ২ গ্রুপের সং’ঘর্ষে আ’হত অর্ধশতাধিক

রসিকের স্যানিটেশন ইন্সপেক্টর কাইয়ুমের মাতার সুস্থতায় কামনা

কুষ্টিয়ায় নার্স বিলকিস হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

নাসিরনগরে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত ৮০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

জামালপুরে বিচারকের বাসায় চু*রির ঘটনায় আরও ৫জন গ্রেপ্তার

কেএমপি’র মাদক বিরোধী অবিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

কেএমপি’র গোয়েন্দা বিভাগের হাতে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বের পরিচয়দানকারী ১ প্র’তারক ও চাঁ’দাবাজ গ্রে’ফতার

কেএমপি’র গোয়েন্দা বিভাগের হাতে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বের পরিচয়দানকারী ১ প্র’তারক ও চাঁ’দাবাজ গ্রে’ফতার

কুমারখালিতে এক বছর পূর্বে পিতা কর্তৃক মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা : জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ !

কুমারখালিতে এক বছর পূর্বে পিতা কর্তৃক মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা : জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ !

রংপুরে বক্স খাটে লুকিয়ে রাখা টিসিবির তেল উদ্ধার, আটক ২