crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে অভিনব কায়দায় ‘ইয়াবা পাচারকালে’ দুই যুবক গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৮, ২০২১ ৮:০০ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম>>

জামালপুরে অভিনব কায়দায় ‘ইয়াবা’ ‘পাচারকালে’ ‘পাচারকারী’ দুই যুবককে আটক করেছে র‌্যাব-১৪। আটক দুই যুবক বান্দরবানের লামা উপজেলার ভুলা হাজরা গ্রামের মো. ইমাম হোসেনের ছেলে মো. আনোয়ার সাদেক (১৮) ও কক্সবাজারের ঈদগাহ উপজেলার ভাদিতলা কলেজ গেইট এলাকার মো.নাসির আলমের ছেলে মো. রিয়াজ উদ্দিন (১৮)।

৮ নভেম্বর সোমবার র‌্যাব-১৪ (সিপিসি-১) ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান গণমাধ্যমকে  জানান, গ্রেপ্তারকৃতরা পায়ুপথে অভিনব কৌশলে ৯৭৫ পিস ‘ইয়াবা’ বহন করছিল। তিনি জানান, আটককৃত আসামীরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্নস্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার গহেরপাড়ায় এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় জানা যায় যে, আসামী আনোয়ার সাদেক ৯৭৫ পিস ‘ইয়াবা’ পেটের অভ্যন্তরে ঢুকিয়ে রিয়াজ উদ্দিনের সহযোগিতায় কক্সবাজার থেকে জামালপুরে নিয়ে আসে এবং পরবর্তীতে পায়ুপথ দিয়ে ‘ইয়াবাগুলো’ বের করে ক্রেতার কাছে দেওয়ার কথা ছিল। ‘ইয়াবাগুলো’ ‘পাচারের’ চেষ্টাকালে আটক করে তাদের জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে আনোয়ার সাদেককে শারীরিক পরীক্ষা করানো হলে তার পেটে ‘ইয়াবাগুলোর’ অস্তিত্ব পাওয়া যায়। হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করে রাতে কর্তব্যরত চিকিৎসক তার পেটের অভ্যন্তরে থাকা ৯৭৫ পিস ইয়াবা মলদ্বার দিয়ে বের করেন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য দুই লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। এই রিপোর্ট লেখা পর্যন্ত আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছিল।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা

হরিনাকুন্ডুর হাজী আরসাদ আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ব্যাপক দু-র্নী-তি-র অভিযোগ

নেত্রকোনা থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু

নেত্রকোনা থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু

সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন,রংপুরের মতবিনিময় সভা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে ডিপিএম কে অফিস ছেড়ে যেতে হু’মকি : থানায় জিডি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে ডিপিএম কে অফিস ছেড়ে যেতে হু’মকি : থানায় জিডি

মহেশপুর সীমান্ত থেকে ৪ অনুপ্রবেশকারী আটক

মহেশপুর সীমান্ত থেকে ৪ অনুপ্রবেশকারী আটক

মির্জাপুর ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন ছাত্রদল নেতা !

দিনাজপুরে প্রয়াত মন্ত্রী চকলেট আপার কবর জিয়ারত করলেন বগুড়ার সাবেক এমপি হেলালুজ্জামান লালু

নাগরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ফুটবল খেলার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমপি টিটু

দৌলতপুরে বিজিবির অভিযানে ১ নারী মাদক ব্যবসায়ী আটক : ১৮৯ বোতল ফেনসিডিল ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার