crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি এমপি মামুন, সম্পাদক তরিকুল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২৬, ২০২৬ ৯:২৮ পূর্বাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর ডায়াবেটিক সমিতির ১০ম সাধারণ সভায় নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ তরিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সিদ্দিকুর রহমান। আগামী তিন বছরের জন্য তারা দায়িত্ব পালন করবেন।
সোমবার (২৫ জুলাই) দুপুর ২টায় জামালপুর ডায়াবেটিক হাসপাতালের মিলনায়তনে সমিতির ১০ম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. জাহিদ হোসেন রবি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
তিনি বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে চিকিৎসাসেবার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণে সমিতিকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় জামালপুর ডায়াবেটিক হাসপাতালকে একটি উন্নত ও সেবাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মাদ আজিজুল হক, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াছ মল্লিক, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা এবং সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আনসারী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির আজীবন সদস্য লোকমান আহাম্মেদ খান লোটন।
উদ্বোধনী অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে সাধারণ সম্পাদক সমিতির বার্ষিক কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। প্রতিবেদন দুটির ওপর আলোচনা করেন আজীবন সদস্য অজয় পাল, জাহাঙ্গীর সেলিম, তারিক মালিক সিজার ও তরিকুল ফেরদৌস। সদস্যরা সমিতির সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন গঠনমূলক মতামত ও পরামর্শ তুলে ধরেন।
পরবর্তীতে ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. জাহিদ হোসেন রবি বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এরপর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াছ মল্লিককে প্রধান এবং হাফিজ রায়হান সাদা ও লিয়াকত হোসেনকে সদস্য করে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়।
নির্বাচন কমিশনের প্রধান আবু ইলিয়াছ মল্লিক সভাপতি পদে অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সাধারণ সম্পাদক পদে সৈয়দ তরিকুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে সিদ্দিকুর রহমানের নাম ঘোষণা করলে উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচিত করেন।
সমিতি সূত্রে জানা গেছে, আগামী এক সপ্তাহের মধ্যে ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এক দফা দাবিতে স্মারকলিপি প্রদান

বানেশ্বরে সড়ক ও জনপদের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

পঞ্চগড়ে রান্না ঘরের চালার উপর থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

বেনাপোলে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে, চার মাস পর প্রেমিক স্বামীর ২ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকারসহ উধাও প্র’তারক স্ত্রী

নাগরপুর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

ঝিনাইদহের মোশাররফ হোসেন ডিগ্রি কলেজে নবীন বরণ

কেএমপি’র অভিযানে ‘মাদকসহ’ ১ ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে দুই মাদক সেবনকারীর কারাদণ্ড

পুঠিয়ার মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ে ডিজিএফআই পরিচয়ে প্রতারণা, ৪ প্রতারকের দণ্ড