crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুর জেলা কারাগারে এক কয়েদীর মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৩, ২০২০ ৮:৪০ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুরে জেলা কারাগারে আমজাদ হোসেন (৫৫) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে। ৩ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তার কয়েদী নং৩১৩৯/এ।

কারাগার সূত্রে জানা যায়, তিনি একটি প্রতারণার মামলায় ৪২০ ধারায় আদালতের রায়ে চলতি বছরের আগস্ট মাস থেকে এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করছিলেন। আমজাদ হোসেন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ভালুকা এলাকার সৈয়েদুর রহমানের ছেলে।

জেলার আবু ফাহ্ত্তাহ গণমাধ্যমকে বলেন, কয়েদী আমজাদ হোসেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তিনি যোহর নামাজ পড়ার পর পরিবারের সঙ্গে মোবাইলে কথাও বলেছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

জামালপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চিরঞ্জিৎ সরকার সংবাদ মাধ্যমকে বলেন, কারগারের ফার্মাসিস্ট আ. হামিদসহ কারারক্ষীরা কয়েদী আমজাদ হোসেনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। প্রাথমিক পরীক্ষা- নিরীক্ষা করে দেখা গেছে, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বাজিতপুর সাবরেজিস্ট্রার অফিসের বে’হাল দশা

বাজিতপুর সাবরেজিস্ট্রার অফিসের বে’হাল দশা

ঝিনাইদহ জেলা জাসদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পাবনা চাটমোহরের প্রধান সড়ক এখন জলাশয়ে পরিনত, দেখার কেউ নেই

নাসিরনগরে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি বিএম ফরহাদ হোসেন সংগ্রাম

পঞ্চগড়ে তাপমাত্রা ৪.৫ ডিগ্রি

পঞ্চগড়ে তাপমাত্রা ৪.৫ ডিগ্রি

জামালপুরে ইট ভাটার বিরুদ্ধে অভিযান, ২৪ লাখ টাকা জরিমানা

নিত্যপণ্য মূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি ও গণপরিবহনে ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে ক্যাব চট্টগ্রামের গণ অবস্থান কর্মসূচি

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

দাউদকান্দিতে অর্ধ কোটি টাকার ক্যাবল নেটওয়ার্কের মালামাল লুটের অভিযোগ

হোমনায় পুলিশ সেবা সপ্তাহ পালিত