crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৬, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।

বুধবার (১৫ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি, কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিনের আন্দোলনের পর গত বছরের ২৮ জানুয়ারি অন্তর্বর্তী সরকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দিলেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি। এতে এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন।

তারা আরও বলেন, শিক্ষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত জাতীয়করণের ঘোষণা কার্যকর করা জরুরি। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. ইউনুছ মিয়া, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ ইউনুসসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৪৩

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে পাকিস্তানি হাইকমিশনার এর সাক্ষাৎ

হালুয়াঘাটে অটো, সিএনজি, মাহেন্দ্র ও বাসচালকদের ট্রাফিক আইন বিষয়ক প্রশিক্ষণ

চট্টগ্রামে শহিদ দুই সেনা পরিবারের সদস্যের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী

হোমনায় উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করলেন সেলিনা আহমাদ মেরী এমপি

নীলফামারীতে ত্রাণের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

ডোমারে প্রতিবন্ধির টাকা নিয়ে কথিত মানবাধিকার কর্মী উধাও ৯ মাসেও টাকা উদ্ধার না হওয়ায় ক্ষোভ প্রকাশ

নেএকোনার কলমাকান্দায় মুজিববর্ষ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

পঞ্চগড় সীমান্তে ভারতে অ’নুপ্রবেশের চেষ্টা, দা’লালসহ আটক- ৯