crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জাতীয় পুরস্কার পেলেন ঘোড়াঘাটের খামারি শাহনেওয়াজ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১, ২০২৪ ৯:১৩ অপরাহ্ণ

 

ঘোড়াঘাট(দিনাজপুর), প্রতিনিধি:
বিশ্ব দুগ্ধ দিবসে দেশ সেরা খামারি হিসেবে ‘ডেইরি আইকন’ পুরস্কার পেয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার খামারি শাহ নেওয়াজ।

শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে খামারি শাহ নেওয়াজের হাতে পুরস্কার তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান এবং সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের কৃষি অর্থনীতিবিদ আমাদু বা।
সারা দেশের ১০ জন খামারি এই পুরস্কার পেয়েছেন। তাদের মধ্যে রংপুর বিভাগ থেকে সেরা খামারি হিসেবে জাতীয় এই পুরস্কার পেলেন প্রত্যন্ত অঞ্চলের খামারি শাহ নেওয়াজ।

২০১৩ সালে ঘোড়াঘাট পৌরসভার বলগলি গ্রামে তিনি একটি গরুর খামার গড়ে তোলেন শাহ নেওয়াজ। খামারের নাম দেওয়া হয় ‘নেচার ফ্রেশ ডেইরী’। বর্তমানে তার খামারে নানা জাতের ৮৫টি গরু রয়েছে। এদের মধ্যে গাভীর সংখ্যা ৪৫টি। বর্তমানে খামারে থাকা ১৪টি গাভী থেকে দুধ সংগ্রহ করা হচ্ছে।

সফল খামারি শাহ নেওয়াজ বলেন, ‘কৃষি ও প্রাণিসম্পদ দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। সেই অর্থনীতিতে আমরা খামারিরা অবদান রাখছি। আমার এই পুরস্কার পুরো রংপুর বিভাগের সকল খামারির জন্য অনুপ্রেরণা। আগামী দিনেও অন্যরাও এমন সফলতা অর্জন করবে বলে আমি আশাবাদী।’

ঘোড়াঘাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিল্পব কুমার দে বলেন, ‘সারাদেশের মাত্র ১০ জন খামারি এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। আমাদের ঘোড়াঘাটের মত ছোট্ট একটি উপজেলা থেকে একজন খামারি এই পুরস্কার পেয়েছেন। এটি আমাদের জন্য গর্বের।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় রাস্তা হতে উদ্ধার হওয়া অসুস্থ বৃদ্ধা মহিলার খবর নিতে হাসপাতালে ছুটে গেলেন ইউএনও রুমন দে

মিরপুরের সুবিধাবঞ্চিত বীর মুক্তিযোদ্ধার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন !

অনুমোদনহীন-অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ

ঝিনাইদহে ট্রিলারের ট্রলিতে মোটর সাইকেলের ধাক্কায় ১ জন নিহত

আলফাডাঙ্গায় বৃদ্ধা মাকে মারধর করার অভিযোগে ছেলে গ্রেফতার

দেশে করোনায় ৩১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৫৮

দেশে করোনায় ৩১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩৫৮

নরসিংদীতে অস্ত্রসহ তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

ডিমলায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী হত্যার অভিযোগে থানায় মামলা দায়ের

সারাদেশ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কুমিল্লায় বিএনপি’র বি’ক্ষোভ

সারাদেশ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কুমিল্লায় বিএনপি’র বি’ক্ষোভ

দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি নেলসন ম্যাণ্ডেলা অ্যাওয়ার্ড পাওয়ায় প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা