crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জনবল সং কটে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেপ্লেক্স , চরম ভোগান্তিতে রোগিরা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৩, ২০১৯ ২:১৭ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনা স্বাস্থ্য কমপ্লেক্স চরম জনবল সংকটে রয়েছে। হাসপাতালটি বারো বছর আগে ৫০ শয্যায় উন্নীত হলেও জনবল কাঠামো উন্নীত হয়নি। শিশু বিশেষজ্ঞ, অ্যানেসথেসিস্ট, কার্ডিওলোজিস্ট, অর্থোপেডিক্স, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, বিডিএস, সহকারী সার্জন, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিও গ্রাফার), প্যাথলজিস্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। গাইনী কনসালটেন্ট থাকলেও, সপ্তাহ্ মাত্র ২ দিন আসায় মহিলা রোগীরা ঠিকমতো সেবা পাচ্ছে না। গাইনী কনসালটেন্ট ডা. সায়মা আহমেদ সপ্তাহ্ ২ দিন এসেও নির্দিষ্ট কোনো কক্ষে না বসাতে এবং অফিস টাইম পর্যন্ত না থাকাতে চিকিৎসা নিতে আসায় মহিলা রোগীরা হয়রানির শিকার হচ্ছে। ৩১ চিকিৎসকের বিপরীতে ১০ জন থাকায় হাসপাতালের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। এ ছাড়া হাসপাতালের ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণির জনবলের অবস্থা আরোও করুণ।

জানা গেছে, এ উপজেলায় একটি স্বাস্থ্য কমপ্লেক্স, দু’টি উপস্বাস্থ্য কেন্দ্র, ৮ টি ইউনিয়ন ও পরিবার কল্যাণ কেন্দ্র ও ২০ টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। ২০০৭ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হলেও জনবল কাঠামোর বেশিরভাগ পদই রয়েছে শূন্য। স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত হলেও ৩১ শয্যার জন্য যে চিকিৎসক ও জনবল প্রয়োজন তার চেয়েও অনেক কম রয়েছে। ৩১ শয্যার জন্য ২১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও চিকিৎসক রয়েছে মাত্র ১০ জন। তিনজন মিডওয়াইফসহ (ধাত্রী) ২১ নার্সের বিপরীতে ১৯ জন থাকলেও তৃতীয় শ্রেণির ৮৩ জনের বিপরীতে ৪৩ জন এবং চতুর্থ শ্রেণির ২৫ জনের বিপরীতে রয়েছে ১৩ জন। এছাড়া এক্স-রে মেশিনটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকায় হাসপাতালে আসা রোগীরা বেশি দামে বাহিরের ডায়াগনস্টিক সেন্টার থেকে এক্স-রে করতে হয়। অতি দ্রুত কাঙিক্ষত চিকিৎসকসহ জনবল নিয়োগ দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন হোমনাবাসী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ্ বলেন, চিকিৎসক প্রয়োজনের চেয়ে কম থাকায় রোগীগের চিকিৎসাসবা দিতে আমাদের বেগ পেতে হচ্ছে এবং বাড়তি সময় দিতে হচ্ছে। আশা করি, উর্ধ্বতন কর্তৃপক্ষ চিকিৎসকসহ জনবল সংকট সমাধানে নজর দিবেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার চিকিৎসকসহ জনবল সংকটের কথা স্বীকার করে বলেন, আশা করি, ৩৯ তম বিসিএস ক্যাডারে (স্বাস্থ্য) নিয়োগপ্রাপ্তদের মধ্যে থেকে পদায়ন দিলে সংকট কেটে যাবে এবং গাইনী কনসালটেন্ট এর বিষয়ে জানতে চাইলে বলেন, গাইনী কনসালটেন্ট ডা. সায়মা আহমেদ সপ্তাহ্ ২ দিন আসায় মহিলা রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বলেন, সারাদেশেই ডাক্তারের সংকট রয়েছে, হোমনাও এর ব্যতিক্রম নয়। শূন্য থাকায় কনসালটেন্টদের বিষয়ে মন্ত্রণালয়কে জানানো হয়েছে এবং ৩৯ তম বিসিএস ক্যাডারে নিয়োগপ্রাপ্তদের পদায়ন করা হলে দ্রুততম সময়ের মধ্যে হোমনাে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ জনবল সংকট দূর হয়ে যাবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে লতিফিয়া ক্বারী সোসাইটির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

নাসিরনগরে লতিফিয়া ক্বারী সোসাইটির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

জুলাই শহিদ পরিবারের জন্য ১৫৬০টি ফ্ল্যাট নির্মাণসহ ১৮ প্রকল্প অনুমোদন

ডিমলায় পোনা মাছ অবমুক্তকরণ

লোডশেডিং সীমিত রাখতে এবং গ্যাস চুরির বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে: জ্বালানি উপদেষ্টা

রংপুরে বিআরটিসি ডাবল ডেকার বাস সার্ভিস বন্ধ

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন শেরপুরের মিঠু

আপাতত ভারতেই থাকছেন শেখ হাসিনা

কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ‎মোবাইল ও অনলাইন প্ল্যাটফর্মে জুয়ার অভিযোগে ২১ জন আটক

কিশোরগঞ্জে ব্র্র্যাকের ফজলে হাসান আবেদের স্মরণ সভা অনুষ্ঠিত

দাউদকান্দিতে খুনি মুশতাকের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল কুমিল্লাবাসী