crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৫:২৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জগন্নাথপুরে বেড়িবাঁধের ছোট কাজে বড় বরাদ্দ, জনমনে নানা প্রশ্ন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৬, ২০২০ ৩:৩৬ অপরাহ্ণ

মো.আলী হোসেন খান : সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের কাজ নিয়ে চলছে লুকোচুরি। ছোট কাজে দেয়া হয়েছে বড় বরাদ্দ। ফসল রক্ষা বেড়িবাঁধে অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি রোববার সরজমিনে জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওর রক্ষা বেড়িবাঁধের বিভিন্ন স্থানে কাজে অনিয়মসহ নানা অভিযোগ তুলে ধরেন স্থানীয় কৃষকরা। মইয়ার হাওর রক্ষা বেড়িবাঁধের ২৪ নং পিআইসি এলাকায় গিয়ে দেখা যায়, ২টি ভাঙন মাটি ভরাট করা হয়েছে। এতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা লাগতে পারে বলে স্থানীয়রা জানান। যদিও ২৬০ মিটার কাজের বিপরীতে পিআইসি কমিটির সভাপতি সাজিদুর রহমান খলিলকে প্রায় ১৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া বাঁধের কাজ থেকে কাটা হয়েছে মাটি। ২৫নং পিআইসিতে ১টি ভাঙনে মাটি ভরাট হয়েছে। এতে ৩ থেকে ৪ লাখ টাকার কাজ হয়েছে বলে কৃষকরা জানান। যদিও ১১৩ মিটার কাজের বিপরীতে পিআইসি কমিটির সভাপতি আবুল বশরকে দেয়া হয়েছে ৯ লাখ টাকা। এর মধ্যে বাঁধের কাছ থেকে গর্ত করে তোলা হয়েছে মাটি। ২৬নং পিআইসিতে ২টি ভাঙনে নামমাত্র কাজ হয়েছে। এতে ৩ থেকে ৪ লাখ টাকার কাজ হলেও পিআইসি কমিটির সভাপতি এলাছি বিবিকে দেয়া হয়েছে ৮ লাখ টাকা বরাদ্দ। এমন অভিযোগ হাওরে জমি চাষাবাদ করতে আসা কৃষকদের। তবে ২৩নং পিআইসিতে সন্তোষজনক কাজ হতে দেখা যায়। ৮ লাখ টাকায় এ প্রকল্পের কাজ পেয়েছেন পিআইসি কমিটির সভাপতি বাবুল মাহমুদ। এছাড়া উপজেলার নলুয়ার হাওর বেড়িবাঁধের ভূরাখালি গ্রাম এলাকায় ১৪ লাখ টাকায় ৬নং পিআইসির সভাপতি হাবিবুর রহমানের কাজে অনিয়মের অভিযোগ করেন স্থানীয়রা। তবে ৪নং পিআইসি কমিটির সভাপতি আহমদ আলীকে ৭৫০ মিটার কাজের বিপরীতে ১৩ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এতে বরাদ্দ কম হয়েছে বলে স্থানীয় কৃষকসহ সাধারণ মানুষ জানান। যদিও তাঁর কাজে সাধারণ মানুষ খুশি হয়েছেন। এসব বিষয়ে জানতে চেষ্টা করেও ফোন রিসিভ না করায় পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী (এসও) হাসান গাজীর মন্তব্য পাওয়া যায়নি। তবে অভিযুক্ত পিআইসি কমিটির সভাপতি সাজিদুর রহমান খলিল, এলাছি বিবি ও হাবিবুর রহমানের সাথে কথা হলেও তারা এড়িয়ে গেলেও অন্য পিআইসি কমিটির সভাপতি আবুল বশরের মতামত পাওয়া যায়নি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ ৩ মা’দক কারবারি গ্রে’ফতার

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩১

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ৯০ লিটার চো’লাই ম’দসহ ২ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ৯০ লিটার চো’লাই ম’দসহ ২ মা’দক ব্যবসায়ী গ্রে’ফতার

ঝিনাইদহে ছাত্র হোস্টেলের পানি জমে নষ্ট হচ্ছে সওজের ২৩ কোটি টাকার রাস্তা !

হোমনায় তিতাস নদী থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার

দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস পালিত

দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস পালিত

সাঘাটায় ছেলের হাতে মা খুন

বকশীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নীলফামারী র‌্যাবের হাতে প্রশ্নপত্র ফাঁস চক্রের ১জন আটক

হোমনায় ড্রেজার দিয়ে কৃষি জমি ভরাট করায় ২০ হাজার টাকা জরিমানা