crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জগন্নাথপুরে ফসলি জমিতে চলছে লাইসেন্সবিহীন ইটভাটা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৩, ২০২০ ৪:৪৮ পূর্বাহ্ণ

মোঃ আলী হোসেন খাঁন, জগন্নাথপুর প্রতিনিধির:

সুনামগঞ্জের জগন্নাথপুরে ফসলি জমিতে লাইসেন্স বিহীন ইটভাটা চলছে। এ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। পরিবেশ দূষণের কবলে পড়েছেন ইট ভাটার পাশে থাকা বাড়ি ঘরের মানুষ। তবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এক নামে থাকলেও চলছে অন্য নামে।
স্থানীয়রা জানান, কয়েক বছর আগে জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের কচুরকান্দি এলাকায় সড়কের পাশে আমন ফসলি জমিতে একটি ইটভাটা তৈরি করা হয়। এর মধ্যে কয়েক বার এ ইট ভাটাটি বিভিন্ন কারণে বন্ধ হয়েছে। তবে গত কয়েক মাস ধরে এস.এম.এস ব্রিক ফিল্ড নামে এ ইটভাটাটি আবারো চালু হয়। এরপর থেকে জ্বলছে আগুন, পুড়ছে মাটি। আগুনের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে এলাকা।
২২ জানুয়ারি বুধবার সরজমিনে দেখা যায়, ইটভাটায় শতাধিক শ্রমিক কাজ করছেন। ইটভাটার সাথেই রয়েছে অসংখ্য বসত বাড়ি। এ সময় কথা হয় ইটভাটার দায়িত্বে থাকা ম্যানেজার আরিফ ও সংশ্লিষ্ট অন্য এক জনের সাথে। তারা ইট ভাটায় আশানুরূপ ব্যবসা হচ্ছে না বলে জানান। এর মধ্যে শ্রমিক সর্দার অগ্রিম টাকা নিয়ে পালিয়েছে। কোন রকমে চলছে ব্যবসা। এক প্রশ্নের জবাবে ইট ভাটার লাইসেন্স সম্পর্কে তারা কিছুই জানেন না বলে জানান। তবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেখান। এতে দেখা যায় হাজী রইছ মুন্সী ব্রিক ফিল্ড এর নাম রয়েছে। যদিও এস.এম.এস ব্রিক ফিল্ড নামে এ ইটভাটা চলছে।
তবে যোগাযোগ করে জানতে চাইলে এ ইটভাটার মালিক ছাতক উপজেলার দোলার বাজার ইউপি সদস্য ছালিক মিয়া চৌধুরী বলেন, লাইসেন্স পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। এখনো লাইসেন্স পাইনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দিয়ে চলছে। তবে নামের পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, এ ব্রিক ফিল্ডের জায়গার মালিক প্রয়াত হাজী রইছ মুন্সী। বর্তমানে তার ছেলের সাথে পার্টনারশিপ ব্যবসা করছি।
এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, এখানে লাইসেন্সবিহীন ব্রিক ফিল্ডের খবর পেয়েছি। অচিরেই অভিযান চালিয়ে ব্যবস্থা নেয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ মদক ব্যবসায়ী গ্রেফতার

করোনা উপসর্গ নিয়ে ঝিনাইদহের ২টি উপজেলায় নারীসহ দু’জনের মৃত্যু!

সরিষাবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

বাতিল হবে ডিজিটাল নিরাপত্তা আইন: উপদেষ্টা ড. আসিফ নজরুল

শেরপুরের ঝিনাইগাতীতে খৈলকুড়া টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২ অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মাদকসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে কর্মসূচি

বানিয়াচং থানা পুলিশের অভিযানে পৃথক ঘটনায় গ্রেফতার ৫

বানিয়াচং থানা পুলিশের অভিযানে পৃথক ঘটনায় গ্রেফতার ৫

কুড়িগ্রামের কচাকাটায় সার্কেল এএসপি শওকত আলীর নেতৃত্বে বন্ধ হলো অবৈধ লটারী ব্যবসায়

দাউদকান্দিতে ভুল চিকিৎসায় প্রসূতির ‘মৃত্যু’, হাসপাতালে ‘ভাংচুর’