crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জগন্নাথপুরে কনকনে শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৬, ২০২০ ২:২১ অপরাহ্ণ

মোঃ আলী হোসেন খাঁন , জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে কনকনে শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। যতো দিন যাচ্ছে ততোই যেন শীত ও কুয়াশার মাত্রা বেড়েই চলেছে। এতে মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। ১৫ জানুয়ারি বুধবার দিনের শুরুতে রোদের দেখা মেলেনি। ঘন কুয়াশার অন্ধকারে ঢাকা ছিল আকাশ। যদিও দুপুরের দিকে রোদের প্রভাবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে সন্ধ্যার পর থেকে আবারো কনকনে শীত ও ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় আকাশ। এতে বেড়ে চলেছে শীতার্ত মানুষের কাঁপুনি। সমাজের ধনাঢ্য ব্যক্তিরা পাকা ঘরে বসে দামি গরম কাপড় পরিধান করে নিজেকে রক্ষা করলেও দিন মজুর অসহায় মানুষরা পড়েছেন বিপাকে। তাদের নেই পাকা ঘর, নেই দামি গরম কাপড়। জীবিকার তাগিদে প্রচন্ড শীতকে উপেক্ষা করে কাজে যেতে হচ্ছে। কৃষক- শ্রমিকদের যেতে হচ্ছে জমিতে। ঠান্ডা পানি ও কাঁদা মাটি মারিয়ে করতে হচ্ছে জমি হাল-চাষ। রাখাল শ্রমিকরা ভোরে গরু নিয়ে যেতে হচ্ছে মাঠে। জেলেরা জাল দিয়ে পানিতে নেমে সাঁতার কেটে ধরতে হচ্ছে মাছ। মাটি কাটা শ্রমিকরা কাটছেন মাটি। এসব মানুষের হাড় খাটুনি গ্রাম বাংলার প্রতি দিনের চিত্র। যা থেকে বাজারে আসছে মাছ। জমিতে উৎপাদন হচ্ছে সোনার ফসল। এছাড়া অসহায় পরিবারের মানুষেরা প্রতিদিন একটি গরম কাপড়ের আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। কোথাও শীতবস্ত্র বিতরণের খবর পেলেই তারা ঝাঁপিয়ে পড়েন। লাইনে দাঁড়িয়ে থাকেন একটি গরম কাপড় পাওয়ার আশায়। অবশেষে কাপড় পেলে মুখে ফুটে হাসি। আবার অনেকে না পেয়ে শুন্য হাতে নিরাশ হয়ে ফিরতে হচ্ছে বাড়িতে। সেই সাথে শীতের কারণে হাট-বাজারে জন সমাগম কমে গেছে। ব্যবসা বাণিজ্য মন্দা হয়ে গেছে। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। বিশেষকরে শীত থেকে শিশুদের বাঁচাতে মানুষ সব ধরণের ব্যবস্থা নিচ্ছেন ও সতর্ক রয়েছেন। তবুও বেড়ে চলেছে শীত জনিত রোগ-বালাই। সব মিলিয়ে গত কয়েক দিনের অতিরিক্ত শীত ও ঘন কুয়াশায় জনজীবন রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে বলে শীতে কাবু অসংখ্য নারী-পুরুষ জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে অ’স্ত্র ও গু’লিসহ গ্রেফতার-২

জাতীয় পর্যায়ে অভিনয়ে প্রথম খুলনার জায়ান খান

ত্রাণ বন্টনে আধুনিকায়ণ চায় বাংলাদেশ কংগ্রেস

পুঠিয়ায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৩ ব্যবসায়ী গ্রে’ফতার

রংপুরে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন কবে হবে জানালেন ইসি মাছউদ

হরিণাকুন্ডু পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী নিয়ে অস্বস্তিতে আ’লীগ, দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা

নাগরপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত