crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চোখ থাকতেও কেউ অন্ধ হলে আমাদের কিছু করার নেই: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৬, ২০২২ ৯:০৯ অপরাহ্ণ
চোখ থাকতেও কেউ অন্ধ হলে আমাদের কিছু করার নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ফাইল ছবি

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>>

বিএনপি-জামায়াতের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ’চোখ থাকতেও কেউ অন্ধ হলে আমাদের কিছু করার নেই। যারা বাংলাদেশের উন্নয়ন চোখে দেখে না, হয় তাদের চোখ নষ্ট, তারা চাইলে ডাক্তার দেখাতে পারে। আমরা একটা আধুনিক চক্ষু ইনস্টিটিউট করে দিয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, ’মনটাই পড়ে আছে চট্টগ্রামে। যদি নিজে গিয়ে টানেলের টিউবটা দেখে আসতে পারতাম, খুশি হতাম। তবে আল্লাহ সুস্থ রাখলে আসবো।’

তিনি বলেন, ’আব্বা (বঙ্গবন্ধু) জীবিত থাকতে চট্টগ্রাম ও কক্সবাজার নিয়ে যেতেন। জীবনে অনেকবার চট্টগ্রাম ও কক্সবাজারে গিয়েছি। যার কারণে চট্টগ্রামের প্রতি আলাদা একটা টান আছে।’

শেখ হাসিনা বলেন, ’আজকে বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের বিস্ময় হিসেবে গ্রহণ করে। অথচ আমাদের আগে যারা ক্ষমতায় ছিল, তারা এ দেশের উন্নয়ন চায়নি। যার ফলে দেশটা এগোতে পারেনি। গত ১৪ বছরে এ দেশকে আমরা জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়ে তোলার কাজটিই করেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ’আমরা যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি করেছি। এতে অনেক উন্নত প্রযুক্তির ব্যবহার করেছি। কিছুদিন আগে পদ্মা সেতু উদ্বোধন করেছি, নিজস্ব অর্থায়নে আমরা যে পারি তা দেখিয়ে দিয়েছি। কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ করেছি। এটা চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন সাহেবেরও দাবি ছিল।’

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শৈলকুপায় বৃদ্ধকে পি-টি-য়ে হাসপাতালে পাঠালো আনসার সদস্য

শহীদের মর্যদা নিয়ে মৃত্যবরণের আমল

আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ হাজার টাকা জরিমানা

দেশে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ১৬৪, নতুন শনাক্ত ৯৯৬৪

ডোমারে বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক স্মরণে অসহায়দের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

ডোমারে বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক স্মরণে অসহায়দের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

ডোমারে অগ্নিকাণ্ডে ৩টি পরিবারের ১২টি ঘর পুড়ে ছাই

সাংবাদিক রোজিনা ইসলামকে নিপীড়ন, হেনস্থা ও গ্রেপ্তারের প্রতিবাদে  হোমনায় সাংবাদিকদের মানববন্ধন

সাংবাদিক রোজিনা ইসলামকে নিপীড়ন, হেনস্থা ও গ্রেপ্তারের প্রতিবাদে হোমনায় সাংবাদিকদের মানববন্ধন