crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে পিএসসিতে তালা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৭, ২০২৪ ৯:৪৩ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগের দাবিতে দিনভর পিএসসি সচিবালয় অবরুদ্ধ করে রেখেছিলো চাকরিপ্রার্থীরা। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত পিএসসির সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এ সময় চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। চেয়ারম্যানসহ সদস্যদের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চাকরিপ্রার্থীরা।

পিএসসির কর্মকর্তারা জানান, আজ সকালে প্রায় দুই শতাধিক চাকরি প্রার্থী আগারগাঁও পিএসসি কার্যালয়ের সামনে অবস্থান নেয়। দিনভর শিক্ষার্থীরা অবস্থান সেখানে। এসময়ে পিএসসির চেয়ারম্যান, সদস্যসহ কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ অবস্থায় ছিলেন। পরে রাতে আন্দোলনকারীরা তালা খুলে দিলে চেয়ারম্যাসহ সংশ্লিষ্টরা পিএসসির কার্যালয় ত্যাগ করেন।

আন্দোলনকারীরা জানান, বর্তমান পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ সদস্যরা বিগত স্বৈরাচার সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত। বিভিন্ন জায়গায় সংস্কারের অংশ হিসেবে অন্যান্যরা পদত্যাগ করলেও পিএসসির সংশ্লিষ্টরা স্ব-পদে রয়েছেন। বর্তমান কমিশনের অধীন সুষ্ঠু কোনো নিয়োগ সম্ভব নয় বলে জানিয়েছেন তারা। এজন্য অবিলম্বে তাদের পদত্যাগের দাবি জানিয়ে নতুন কমিশন গঠনের কথা বলেছেন আন্দোলনকারী চাকরি প্রার্থীরা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ প্রদান করলেন প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সরিষাবাড়ীতে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সরিষাবাড়ীতে ৩’শ দুস্থ ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

একনেকে ৪৮২৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন

একনেকে ৪৮২৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন

প্রবীণরা সমাজ ও জাতির বাতিঘর : দিনাজপুরে এডিসি শিক্ষা

সারাদেশে করোনায় আরও ৬০ জনের মৃত্যু, নতুন শনাক্ত প্রায় ৪ হাজার

হোমনায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে নীলফামারীতে মানববন্ধন

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে নীলফামারীতে মানববন্ধন

নদী রক্ষায় প্রশাসনের গাফিলতি থাকলে ব্যবস্থা :জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান

মধুপুরে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে মাসকলাই বীজ ও কৃষি উপকরণ বিতরণ