crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চাঁ*দাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির নির্দেশ আইজিপির

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২, ২০২৬ ৯:০৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
চাঁ*দাবাজি, ছি*নতাই ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সোমবার (২ মার্চ) সকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনলাইন প্ল্যাটফর্মে দেশের সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

আইজিপি বলেন, ‘মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডা*কাতি কোনোভাবেই বরদাশত করা হবে না। এসব অপরাধ দমনে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে।’

আসন্ন ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। যানজট নিয়ন্ত্রণ, যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো এবং ঈদ শেষে নির্বিঘ্নে ফিরে আসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান আইজিপি।

থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে সৌজন্যমূলক আচরণের ওপরও গুরুত্বারোপ করেন আইজিপি। তিনি বলেন, ‘পুলিশি সেবা পেতে এসে যেন কেউ হয়রানির শিকার না হন এবং হাসিমুখে থানার সেবা নিয়ে ফিরতে পারেন তা নিশ্চিত করতে হবে।’

মানুষের আস্থা অর্জনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, ‘নিরপরাধ কাউকে কোনোভাবেই হয়রানি করা যাবে না।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দাউদকান্দিতে ইউএনও’র অভিযানে দুই ফার্মেসিকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে ইউএনও’র অভিযানে দুই ফার্মেসিকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

নাসিরনগরে ছাত্র কল্যাণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দাউদকান্দিতে ‘গোলাপেরচর মুজিববর্ষ ভিলেজ প্রাথমিক বিদ্যালয়’ উদ্বোধন করলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

হোমনায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীমূলক বই বিতরণ

ঘোড়াঘাটে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয শিশু দিবস পালিত

বানেশ্বরে মহান মে দিবস পালিত

কালীগঞ্জে শাহিন হত্যাকাণ্ডের মূল আসামি ঠাকুরগাঁও থেকে আটক

ঝিনাইদহে উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে টিসিবির সকল পণ্য না আনায় ডিলারকে জরিমানা

হযরত রাসুল (সা) কে স্বপ্নে দেখার আমল