crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২২, ২০২১ ৮:০৭ অপরাহ্ণ
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

 

জিয়াউল হক জিয়া,চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বাড়ী ফেরা হলনা মারিয়া মেহেরাজ নিহা (৮) নামের এক শিশুর। শনিবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলাস্থ মালুমঘাট স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে,নিহত শিশু মারিয়া মেহেরাজ নিহা (৮) উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মধ্যমপাড়ার মাহাবুবুল আলমের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে,মায়ের সাথে ঈদ উপলক্ষে নানার বাড়ি থেকে বেড়ানো শেষে লেগুনা গাড়িতে (ম্যাজিক) করে নিজ বাড়ি যাচ্ছিলেন। নিহাদের বহনকারী গাড়িটি যাত্রী নামার জন্য মালুমঘাট স্টেশনে থামায়। ওই সময় চকরিয়া থেকে কক্সবাজার অভিমুখে আরেকটি যাত্রীবাহী বাস লেগুনা গাড়িকে ধাক্কা দিলে লেগুনা গাড়ির পেছনে বসা যাত্রী শিশু নিহা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে নিহাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নানার বাড়ি থেকে ফিরে মায়ের সাথে আর বাড়িফেরা হলো না শিশু নিহার। তার মায়ের আহাজারীতে পুরো আকাশ ভারি হয়ে উঠেছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার পরপরই মালুমঘাট হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. সাফায়েত হোসেন বলেন, লেগুনা পরিবহণ গাড়িটিকে চকরিয়া সার্ভিস নামের একটি বাস ধাক্কা দেয়।এসময় লেগুনায় থাকা নিহা গুরুতর আহত হয়। আহত ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খোকসায় অজ্ঞাত ঠিকানার এক শিশুর সন্ধান

শুক্রবার ক্লাস নেওয়ার বিষয়টি ভুল করে ফেসবুকে পোস্ট হয়েছিল: শিক্ষা মন্ত্রণালয়

রংপুরে মশার কা’মড়ে জনজীবন অ’তিষ্ঠ, নেই সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ

রংপুরে মশার কা’মড়ে জনজীবন অ’তিষ্ঠ, নেই সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ

কোনো অবস্থাতেই স্বাস্থ্য খাতের সেবা থেকে জনগণকে বঞ্চিত করা যাবে না: স্বাস্থ্য উপদেষ্টা

ঝিনাইদহে বেড়েই চলছে পেঁয়াজের দাম, বিপাকে ক্রেতারা

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যূ

দিনাজপুরের ঐতিহাসিক রামসাগরের জলমহালে মৎস্য অবমুক্ত করলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম

পুলিশকে ৩ বিষয়ে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

দাউদকান্দি ‘নিরাপদ সড়ক চাই’ এর পক্ষ থেকে ওসিকে বিদায় সংবর্ধনা

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ সাংবাদিক পরিবারকে সম্মাননা, অনুদান ও উপহার দেবে তথ্য মন্ত্রণালয়