crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চকরিয়ায় ডজন খানেক মামলার আসামী করিম ডাকাত গ্রেপ্তার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২২, ২০২১ ৯:৫৭ অপরাহ্ণ

 

জিয়াউল হক জিয়া>> কক্সবাজারের চকরিয়ায় দশটি মামলার পরোয়ানাভুক্ত পালাতক আসামী মো.ফারুক প্রকাশ রেজাউল করিম (২৬) নামের দুর্ধর্ষ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত আসামীর বিরুদ্ধে লামাসহ বিভিন্ন থানা ও আদালতে ডাকাতি, মাদক, চুরি, বন মামলা, ছিনতাইসহ এক ডজনের অধিক মামলা রয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মাতামুহুরী তদন্ত কেন্দ্রের পুলিশ উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নস্থ সিকদার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে । গ্রেপ্তার আসামী করিম বান্দরবান জেলার লামা পৌরসভার লাইনঝিরি এলাকার ওয়ারেছ আলীর পুত্র।

পুলিশ সুত্রে জানা যায়, ধৃত ডাকাত করিম উপজেলার সাহারবিল ইউনিয়নস্থ রামপুর কাজলী বাপের চর এলাকায় তার শ্বশুর বাড়িতে ভিন্ন নামে থাকতো। সে বিভিন্ন জায়গায় ছদ্মনাম ব্যবহার করে ডাকাতিসহ নানা অপরাধ করে আসছিল। তার প্রকৃত নাম মো.করিম। তিনি বান্দরবান জেলার লামা পৌরসভার লাইনঝিরি এলাকার ওয়ারেছ আলীর পুত্র। সে এক এক সময় তার ভিন্ন নাম ব্যবহার করে ও ভুয়া পরিচয় দিয়ে চলাফেরা করতো। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নস্থ সিকদার পাড়া এলাকায় মুখোশ পরিহিত ৭/৮ ডাকাত একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিলে স্থানীয় কয়েক ব্যক্তি তাদের শব্দ পেয়ে ঘিরে রাখেন। ওই সময় জনতার উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় ডাকাত করিমকে স্থানীয় জনতা হাতে-নাতে আটক করে বেধড়ক পিটিয়ে জখম করেন। পরে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে ঘটনার বিষয়ে স্থানীয়রা অবগত করলে থানার ওসি’র নির্দেশে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এস আই) হাসান মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করেন। ডাকাত করিমের বিরুদ্ধে ডাকাতি, চুরি, ছিনতাই, বন মামলাসহ ডজন খানেক মামলা রয়েছে। আদালতে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করার পর থেকে সে দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে পালাতক ছিল।

মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এস আই) হাসান মাহমুদ বলেন, পূর্ব বড় ভেওলা সিকদার পাড়ায় স্থানীয় জনতা গভীর রাতে এক ডাকাত আটক করার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তিনি আরও বলেন, লামা থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানতে পারলাম তার বিরুদ্ধে লামা থানায় ৮টি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। বর্তমানে একটি ডাকাতি মামলা তদন্তাধীন। এছাড়াও চকরিয়া থানায় তার বিরুদ্ধে ডাকাতি, চুরিসহ ৩টি মামলা রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিঘলিয়ায় সাগর জুট মিলের স্টাফ কোয়ার্টার থেকে প্রকৌশলীর মরদেহ উদ্ধার

হোসেনপুরে জিংকসমৃদ্ধ ধান চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা

ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

জগন্নাথপুরে সংবাদকর্মী পরিচয় দিয়ে ৪০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগ

হোমনায় করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হলেন তথ্য প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব জিয়াউল আলম

পাবনা চাটমোহরে ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে শোক সভা অনুষ্ঠিত

দাউদকান্দিতে সওজে’র অভিযানে অ’বৈধ দ’খল উ’চ্ছেদ : ৫ একর জায়গা উদ্ধার

দাউদকান্দিতে সওজে’র অভিযানে অ’বৈধ দ’খল উ’চ্ছেদ : ৫ একর জায়গা উদ্ধার

হোমনায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সেলিমা আহমাদ মেরী এমপি

রংপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই দুলাভাইসহ শ্যালক নিহত