crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চকরিয়ায় চেক প্রতারণা মামলায় জামায়াত নেতা মোজাম্মেল আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৮, ২০২১ ১০:২০ অপরাহ্ণ

 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়া উপজেলার জামায়াত নেতা মোজাম্মেল হককে চেক প্রতারণা মামলায় আটক করেছে পুলিশ। বুধবার(১৮আগস্ট) সকাল ১০ দিকে উপজেলার মালুমঘাট বাজার থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত জামায়াত নেতা মোজাম্মেল হক উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাটাখালী গ্রামের মোহাম্মদ হোসেন এর পুত্র।

চকরিয়া থানার এসআই সরওয়ার জাহান মেহেদী বলেন,আটককৃত জামায়াত নেতা মোজাম্মেলের বিরুদ্ধে গত ২৭ মে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে ৩কোটি ২৮ লাখ ২৬ হাজার টাকার চেক ডিজনার মামলা দায়ের করে চকরিয়া পৌর-শহরের ম্যানগ্রোভ এ্যাসেট প্রতিষ্ঠানের চেয়ারম্যান আরিফুর রহমান ও এমডি সোহরাব মোস্তফা রিকন যার মামলা নং- সিআর ৬৯২/২১ইং।মামলার ওয়ারেন্ট কপি থানায় আসলে এর দায়িত্বভার আমাকে দেওয়া হয়।তারই পরিপ্রেক্ষিতে ১৮আগস্ট সকালে গোপন সংবাদের ভিত্তিতে মালুমঘাট বাজার থেকে তাকে আটক করি।পরে তাকে সকাল ১২দিকে আদালতে সোর্পদ করেছি।

উল্লেখ্য,২০১১সালে ৫০জন শেয়ার হোল্ডার নিয়ে চকরিয়াতে প্রতিষ্ঠিত হয় ম্যানগ্রোভ এ্যাসেট প্রতিষ্ঠান।এসময় মোজাম্মেলকে উক্ত গ্রুপের এমডি পদে দায়িত্ব দেওয়া হয়।সেই সুবাদে শেয়ার লভ্যাংশের টাকা আত্মসাৎ করেন তিনি।পরে এমডি পদ থেকে মোজাম্মেলকে বহিষ্কার করে এই পদে সোহরাব মোস্তফা রিকনকে দায়িত্ব দেওয়া হয়।এরপর ২০১৯ সালে কক্সবাজার শহরে কক্স হিলটন নামের হোটেলে কোম্পানির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।এতে অডিটে উঠে আসে মোজাম্মেল ৬কোটি ৫৬ লাখ ৫২হাজার টাকার হিসাব নেই।এসময় মোজাম্মেল ৩কোটি ২৮ লাখ ২৬ হাজার টাকার চেক দেয়।চেকে টাকা জমা না দেওয়ায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে এফ এম আইডিয়াল কলেজের স্কুল শাখা উদ্বোধন

খোকসার এক এসএসসি পরীক্ষার্থী চতুর্থ দিনের পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ

জিপিএ ৫ পাওয়া সেই হতদরিদ্র কালীগঞ্জের তপন দাসের পাশে ঝিনাইদহ পৌরসভার মেয়র মিন্টু

মিরপুরে ২টি ইটভাটায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান : ১লক্ষ টাকা জরিমানা

অটো গাড়িতে গৃহবধুূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ২

ডোমারে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

ডিমলায় গণ পি’টুনিতে গরু চো’র নি’হত

ডিমলায় গণ পি’টুনিতে গরু চো’র নি’হত

চকরিয়ায় গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত

চকরিয়ায় গ্রাহক সেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত

নীলফামারীতে থাই ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার