crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চকরিয়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৬, ২০১৯ ৩:৫৯ অপরাহ্ণ

জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ কক্সবাজারের চকরিয়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালন করা হয়েছে। চকরিয়ার বেসরকারি সংস্থা এসএআরপিভি (সোসাল এ্যাসিস্ট্যান্স এন্ড রিহ্যাবিলিটেশন ফর দি ফিজিক্যালি ভালনারেবল)’র পিএইচআরপিবিডি প্রকল্পের উদ্যোগে এ দিবসটি পালন করা হয়। এদিন সকালে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে প্রতিবন্ধী ব্যক্তি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও এনজিও কর্মকর্তাসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে এক আলোচনা সভা এসএআরপিভি’র চকরিয়া পৌরসভাস্থ ভরামুহুরীর কার্যালয়ে এসএআরপিভি’র আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলম মুহিতের সভাপতিত্বে ও পিএইচআরপিবিডি প্রকল্পের রিসোর্স পার্সন ইয়াছমিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মো. শিবলী নোমান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি, উপজেলা আনছার ও ভিডিপি কর্মকর্তা গণেশ জাদব, কামরুল হাসান, আইড়িয়া প্রকল্পের আক্তার কামাল মিরাজ।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মো. শিবলী নোমান বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, চকরিয়ায় ৫০জন প্রতিবন্ধী ব্যক্তিকে কৃষি উপকরণ দেয়া হবে। পশ্চিম বড়ভেওলা এবং বদরখালী ইউনিয়নে যাদের বাড়ি -ঘর নেই এই রকম ১০জন প্রতিবন্ধী ব্যক্তিকে বসত নির্মাণ করে দেয়া হবে। ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হবে।

বিশেষ অতিথি জেসমিন হক জেসী বলেন, ২০জন প্রতিবন্ধী ব্যক্তিকে প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন প্রদান করা হবে।

গণেশ জাদব বলেন, ১% সুদে ১০জন প্রতিবন্ধী ব্যক্তিদেরকে ঋণ দেয়া হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঈশ্বরদীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

মিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩৫

দেশ ও জাতির জন্য যে কোনো ত্যাগ স্বীকারে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

পুলিশে করোনায় আক্রান্ত হলেন ২ হাজার ১৪১ জন

সংবাদ প্রকাশের জেরে জামালপুরে সাংবাদিককে কু’পিয়ে হ’ত্যা

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক গ্রেফতার

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে উত্তাল প্রেসক্লাব চত্বর

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে উত্তাল প্রেসক্লাব চত্বর

পুলিশ হ*ত্যাসহ সব অপরাধের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

এসপিকে জামালপুর এর উদ্যোগে চক্ষুশিবির অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৬টি আসনের সীমানায় আসতে পারে পরিবর্তন