crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১১:৪১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘোড়াঘাটের নবাগত এসিল্যান্ড মামুন কাওসারের যোগদান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৩, ২০২৪ ১০:০০ অপরাহ্ণ

 

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ্যাসিল্যান্ড মোঃ মাহমুদুল হাসানের বিদায় ও নবাগত সহকারী কমিশনার (ভূমি) আব্দুল-আল-মামুন কাওসার শেখ এর যোগদান অনুষ্ঠিত হয়েছে। ১ জুলাই তাকে ঘোড়াঘাটে বদলী করে প্রজ্ঞাপন জারি করে রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন। অপরদিকে, ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে বদলী করা হয়েছে।
নবাগত এসিল্যান্ড আব্দুল-আল-মামুন কাওসার শেখ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন। তার নিজ জেলা ময়মনসিংহ। তিনি ৩৮তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। চাকুরিতে যোগদানের পূর্বে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত পদার্থ বিজ্ঞানে অর্নাসসহ মাস্টার্স সম্পন্ন করেন।
এরআগে ঘোড়াঘাটে ২ যুগ যাবত সহকারী কমিশনার (ভূমি) পদ শুন্য ছিল। অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ। তবে সেই অতিরিক্তের ভার মোচন করতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ২০২১ সালের ২৫ জুলাই যোগদান করেছিলেন মাহমুদুল হাসান। দীর্ঘ ৩ বছর চাকুরীর সুবাদে তিনি মিশে গিয়েছিলেন ঘোড়াঘাট উপজেলার সর্ব সাধারণের মাঝে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন ৩৬তম বিসিএসের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা।

নবাগত সহকারী কমিশনার (ভূমি) আব্দুল-আল-মামুন কাওসার শেখ বলেন, ‘ইত:পূর্বে আমি তথ্য ক্যাডারে চাকুরি করেছি। উত্তরবঙ্গে দীর্ঘ ৬ বছর যাবত চাকুরির সুবাধে যতটুকু বুঝেছি, এই অঞ্চলের মানুষ খুবই সহজ সরল। তারা খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারে। আমি আমার দায়িত্ব ও কর্তব্য পালনে সচেষ্ট থাকবো।’

এদিকে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, ‘ঘোড়াঘাটে দায়িত্বপালনকালে আমি এই উপজেলার নাগরিকদের সর্বোচ্চ সেবা প্রদানে চেষ্টা করেছি। নিজ অবস্থান থেকে যতটুকু সম্ভব তার সবটাই দিয়ে চেষ্টা করেছি নিজের দায়িত্ব ও কর্তব্য পালনে। এই এলাকার মানুষ আমাকে আমার কাজে সার্বিকভাবে সহযোগিতা করেছে। বিদায় কষ্টের, তবে কর্মক্ষেত্রে এটিই নিয়ম।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

খাতেমুন মঈন কলেজ শিক্ষক রেজাউল করিমের বিরুদ্ধে চাকুরির নিয়োগে জা’লিয়াতির অভিযোগ

কলারোয়ার ২১০টি শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহিদ মিনার

মেঘনায় চু’রির অভিযোগে গাছে ঝু’লিয়ে যুবককে নি’র্যাতন করলেন ইউপি সদস্য আলম

আমরা শেখ হাসিনার সৈনিক হিসেবে শৃঙ্খলা মানবো ও ঐক্যবদ্ধ থাকবো: সুজিত রায় নন্দী 

পুরো আসনের নয়, কেন্দ্রের ফল বাতিল-স্থগিত করতে পারবে ইসি

মধুপুরে নৌকার প্রার্থী সিদ্দিক হোসেন খানকে বিজয়ী করার লক্ষে ব্যস্ত উপজেলা আওয়ামীগ

মধুপুরে নৌকার প্রার্থী সিদ্দিক হোসেন খানকে বিজয়ী করার লক্ষে ব্যস্ত উপজেলা আওয়ামীগ

ডিমলায় ব্যবসায়ীর র’ক্তাক্ত ম’রদেহ উদ্ধার!

ডিমলায় ব্যবসায়ীর র’ক্তাক্ত ম’রদেহ উদ্ধার!

হোমনায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

যুক্তরাষ্ট্রে থাকেন শিক্ষক, নিয়মিত কলেজ করেন রংপুরে!

যুক্তরাষ্ট্রে থাকেন শিক্ষক, নিয়মিত কলেজ করেন রংপুরে!

নাসিরনগরে করোনায় মৃত প্রবাসীর ৩য় ভাই আক্রান্ত