crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘোড়াঘাটে ৮০পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গৃহবধূ গ্রেপ্তার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১১, ২০২৪ ৭:৩৬ অপরাহ্ণ

 

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে মা’দক বেঁচাকেনার অভিযোগে স্বপ্না খাতুন (২৫) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তার কাছ থেকে জব্দ করা হয়েছে নেশা জাতীয় ৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেট।শুক্রবার রাত সাড়ে ৮টায় উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের কলাবাড়ী-ভান্ডারী বাজার গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান। জব্দ করা এসব ট্যাবলেটের স্থানীয় বাজারমূল্য আনুমানিক ২৫ হাজার টাকা। এ ঘটনায় এসআই মেহেদী হাসান বাদী হয়ে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেছেন। গ্রেপ্তার স্বপ্না খাতুন কলাবাড়ী-ভান্ডারী বাজার গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পুলিশ জানতে পারে গ্রেপ্তার স্বপ্নার বাড়িতে জমজমাট মা’দক বেঁচাকেনা চলছে। এমন খবরে থানা পুলিশের একটি দল ওই বাড়িতে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে স্বপ্না দৌড়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক দলে থাকা পুলিশের নারী সদস্য তাকে আটক করে। পরে স্বপ্না বেগমের শরীর তল্লাশী করে তার পাজামায় মোড়ানো অবস্থায় ৮০ পিস ট্যাপেন্টাডল জব্দ করে নারী পুলিশ সদস্য।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘গ্রেপ্তার ওই নারী দীর্ঘদিন যাবত নিজ বাড়িতেই মাদকসেবীদের কাছে খুচরা ও পাইকারি মাদক বিক্রি করে আসছে। তাকে শনিবার সকালে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীতে ১৫৬৪ শিশু পাচ্ছে গুড নেইবারসের দেওয়া স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ

নাগরপুরে সরিষা প্রদর্শনীর মাঠ দিবস পালিত

নীলফামারীতে শিক্ষক-শিক্ষার্থী ও খেলার মাঠ বিহীন নানা অ’নিয়মে জর্জরিত বিদ্যালয়টি কীভাবে এমপিওভুক্ত হলো ?

নীলফামারীতে শিক্ষক-শিক্ষার্থী ও খেলার মাঠ বিহীন নানা অ’নিয়মে জর্জরিত বিদ্যালয়টি কীভাবে এমপিওভুক্ত হলো ?

তিতাসে পাংঙ্গাশিয়া বাচ্চু মিয়া স্কুলের পরিচালনা পরিষদের সংবর্ধনা ও মিড-ডে মিল অনুষ্ঠিত

১ লাখ রোহিঙ্গার সঙ্গে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের ইফতার

দেশে করোনায় আরও ৪৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫০৪২

রংপুর নগরীতে সৃষ্ট জলাবদ্ধতার পানিতে ডুবে মা-ছেলের মৃত্যু

রংপুর নগরীতে সৃষ্ট জলাবদ্ধতার পানিতে ডুবে মা-ছেলের মৃত্যু

নাগরপুরে চাঞ্চল্যকর ক্লুলেস বিপ্লব হত্যাকান্ডের মূল রহস্য উন্মোচিত

ডোমারে আন্তর্জাতিক দু’র্নীতিবিরোধী দিবস পালিত

এসপিকে জামালপুর এর উদ্যোগে চক্ষুশিবির অনুষ্ঠিত