crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘোড়াঘাটে রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৯:০৬ অপরাহ্ণ

 

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে কেক কেটে রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে আলোচনা, দোয়া মাহফিল ও নানা কর্মসূচি পালন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও নাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান ইমু, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঘোড়াঘাট থানার নবাগত ওসি মো. নাজমুল হক, মেডিকেল অফিসার মো. আহসান হাবিব, সংগঠনের সভাপতি সেলিম হাসনাত।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বন্ধন রক্তদান সংগঠনের সদস্য সাব্বির হোসেন, হেয়াতপুর ব্লাড ডোনেশন গ্রুপের সদস্য আমিনুল ইসলাম, দাউদপুর ব্লাড ডোনেশন সোসাইটির সদস্য নাহিদ হাসান, উক্ত সংগঠনের সমাজসেবা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, সদস্য রায়হান কবির, তারেক হাসান, সাংবাদিক রাফছান জানি শুভ প্রমুখ।

আলোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে একজন প্রতিবন্ধী শিশুকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়।

প্রসঙ্গত, সংগঠনটি মানবতার কল্যাণে অসুস্থ রোগীদের রক্তদানের উদ্দেশে ২০২২ সালে আত্মপ্রকাশ করে। এছাড়াও সংগঠনটি বৃক্ষরোপণ, ত্রাণ সহায়তা, ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনসহ নানাবিধ সেবামূলক কাজ করে আসছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কক্সবাজারে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ৩ নম্বর আসামি গ্রেফতার

কক্সবাজারে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ৩ নম্বর আসামি গ্রেফতার

উপদেষ্টাদের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

কুমিল্লায় চিকিৎসক হ’ত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সাইবার নিরাপত্তা আইন নিয়ে অ্যামনেস্টি ইণ্টারন্যাশনালের প্রতিক্রিয়া

সৈয়দপুরে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সংঘর্ষে আহত ২০,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

হোমনায় পুলিশের সঙ্গে ডা’কাতদলের গুলি বিনিময়, আ’হত ডা’কাত গ্রে’ফতার

হোমনায় পুলিশের সঙ্গে ডা’কাতদলের গুলি বিনিময়, আ’হত ডা’কাত গ্রে’ফতার

সোনারগাঁয়ে জমা-জমিকে কেন্দ্র করে বাবাকে পি*টিয়ে জখম করল ছেলে-মেয়েরা

সারা দেশে ডেঙ্গুজ্বরে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫

৯ সেপ্টেম্বরেই হবে ডাকসু নির্বাচন: আপিল বিভাগ

দেশ ও জাতির জন্য যে কোনো ত্যাগ স্বীকারে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর