crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘোড়াঘাটে মোজাম পার্কে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মালিক ও ২ নারীসহ ৩ জনের অ’র্থদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১৫, ২০২৪ ৮:৩৪ অপরাহ্ণ

 

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট,(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে এক বিনোদন পার্কে অভিযান চালিয়ে বিনোদনের আড়ালে অ’সামাজিক কার্যক্রম পরিচালনার অভিযোগে পার্ক মালিকসহ ২ প’তিতাকে হাতেনাতে আটক করে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া গ্রামের অবস্থিত মোজাম বিনোদন পার্কে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম। এছাড়াও ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে থানা পুলিশের একটি দল আদালতকে সহযোগিতা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বলগাড়ী গ্রামের মৃত কফিল উদ্দীন মন্ডলের ছেলে পার্ক মালিক মোজাম্মেল হক মন্ডল মোজাম (৭৪), গাইবান্ধা জেলার জয়া বেগম (২৫) এবং বগুড়া জেলার সুমি আক্তার (২৩)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মোজাম বিনোদন পার্কের ভিতরে অ’সামাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এমন খবরে থানা পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান পরিচালিত হয়। পরে পার্কটির আবাসিক কক্ষ থেকে দু’জন নারী এবং পার্ক মালিককে আটক করে পুলিশ। এসময় আদালতের উপস্থিতি বুঝতে পেরে ছোটাছুটি করে পালিয়ে যায় বেশ কয়েকজন খদ্দের।

ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, ‘পুলিশ সুপার স্যারের নির্দেশনায় ঘোড়াঘাটে সব ধরণের অপরাধ দমনে থানা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মোজাম পার্কের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে স্থানীয়রা অভিযোগ করে আসছেন। আমরাও পার্কটিকে গোয়েন্দা নজরদারীতে রেখেছিলাম। আজ বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে।’

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম জানান, ‘গণউপদ্রব সৃষ্টির অভিযোগে পার্ক মালিককে ৫০ হাজার এবং দুই নারীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পার্কটিতে ইতিপূর্বেও বেশ কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে ১০ শিক্ষার্থীকে বেত্রাঘাতকারী অধ্যক্ষ আটক

ডোমারে ভ্রাম্যমাণ আদালতে ২ দোকানীকে জরিমানা

নাসিরনগরে ১৩টি ইউনিয়ন পরিষদে কম্পিউটার বিতরণ

৯ জেলায় নতুন ডিসি নিয়োগ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসাযী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসাযী গ্রে’ফতার

নীলফামারীতে করোনা পরীক্ষায় পিসিআর ল্যাব বসানোর প্রাথমিক কাজ শুরু

তেঁতুলিয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

হোমনা-বাঞ্ছারামপুর থানার সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন সভা অনুষ্ঠিত

জিয়াউর রহমান বাংলাদেশকে পাকিস্তান বানাতে কার্পণ্য করেনি : ঝিনাইদহে বেগম মতিয়া চৌধুরী

কিশোরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ মিছিল