crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:০৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘোড়াঘাটে মর্মান্তিক সড়ক দু’র্ঘটনায় নিহত-২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ৭:০৯ অপরাহ্ণ

 

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর):
দিনাজপুরের ঘোড়াঘাটে মর্মান্তিক সড়ক দু’র্ঘটনায় এক মাছ ব্যবসায়ীসহ ২ জন নি’হত হয়েছে। আহত হয়েছেন ৪ জন।
রাস্তার ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ১০-১২ টি ভ্যান। হঠাৎ মহাসড়ক দিয়ে যাওয়া একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে দাঁড়িয়ে থাকা এসব ভ্যানের উপর। এতে ঘটনাস্থলেই মারা যায় একজন বৃদ্ধ। আহত হয় আরো ৪ জন।

সোমবার সকাল ৭টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের মাছের আড়তের সামনে এ দু’র্ঘটনা ঘটে। এ ঘটনায় আ’হতদের মধ্যে থেকে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃ’ত্যু হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে কাভার্ড ভ্যান এবং এর চালককে।

নিহত দু’জন হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আব্দুল গোফ্ফার (৭০) এবং দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রামের ওমর আলীর ছেলে আনোয়ার হোসেন (৫০)।

অপরদিকে, আটক কাভার্ডভ্যান চালক হলেন দিনাজপুর সদর উপজেলার রামনগর গ্রামের শেখ ওসমানের ছেলে সিদ্দিক মিয়া (৪০)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার সকালে কাভার্ডভ্যানটি দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। ট্রাকটি ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ৫-৭টি ভ্যানের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। আহত হয় আরো ৪ জন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ফায়ার সার্ভিস সদস্যরা। আহত ৩ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘গাড়িটি আমাদের হেফাজতে আছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় সড়ক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডুলাহাজারায় বিকাশের দোকান থেকে ৫ লক্ষ টাকা চুরি, থানায় অভিযোগ করার ৬ দিনে মিলেনি সমাধান

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পণ্য ও সেবায় আন্তর্জাতিক মান অনুসরণ করা অপরিহার্য : প্রধানমন্ত্রী

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১৩ মা’দক কারবারি গ্রে’ফতার

করোনায় জীবন দিলেন পুলিশের আরও এক গর্বিত সদস্য অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব

পঞ্চগড়ে করোনা ভাইরাস প্রতিরোধে বাজারে জীবাণুনাশক স্প্রে শুরু

দাউদকান্দিতে সার্কেল এএসপি’র নেতৃত্বে অর্ধকোটি টাকা মূল্যের গাঁজার চালানসহ আটক-২ 

নাসিরনগরে দু*র্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

হোমনায় মেয়েকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে বখাটের কারাদণ্ড

ঝিনাইদহে আধুনিক বৈদ্যুতিক যুগে আবহমান গ্রাম বাংলার এক সময়ের ঐতিহ্যবাহী কুপি বাতি এখন শুধুই স্মৃতি

ডোমারে ঐতিহ্যবাহী শালকি নদী অবৈধ দখলে