crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে ৬ মোটরসাইকেল চালককে জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৮, ২০২৪ ৩:৫৪ অপরাহ্ণ

 

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট,(দিনাজপুর) প্রতিনিধিঃ
ইদ পরবর্তী সময়ে মোটরসাইকেল দু’র্ঘটনা এড়াতে এবং মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান নিশ্চিত করতে দিনাজপুরের ঘোড়াঘাটে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা থেকে পৌর এলাকার গাইবান্ধামোড়-পলাশবাড়ী সড়কের সিপি চারমাথা মোড়ে এই অভিযান চালান আদালত।

এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম। অভিযানে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অংশ নেন।
অভিযান চলাকালে হেলমেটবিহীন মোটরসাইকেল চালনার দায়ে ৬ চালককে ৫০০ টাকা করে ৩ হাজার টাকা জরিমানা করেন আদালত। এছাড়াও নিজেদেরকে সুরক্ষিত রাখতে মোটরসাইকেল চালনার আগে হেলমেট পরিধান নিশ্চিত করতে সকলকে সচেতন করেন ইউএনও রফিকুল ইলাম।

এ ছাড়ও ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ মোটরসাইকেল চালকদের সচেতন করেন।

ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী প্রতি সপ্তাহেই ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন সড়ক-মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে হেলমেটবিহীন চালকদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়। এতে আমাদের ট্রাফিক বিভাগের সদস্যরা অংশ নেন। শতভাগ হেলমেট পরিধান নিশ্চিত করা গেলে দুর্ঘটনায় প্রা’ণহানি অনেকাংশ কমিয়ে আনা সম্ভব।’

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, ‘সড়ক মহাসড়কে হেলমেট পরিধান ব্যতীত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর হার বৃদ্ধি পেয়েছে। হেলমেট ব্যতীত কেউ যাতে মোটরসাইকেল না চালায়, সে কারণে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হেলমেট বিহীন চালকদেরকে জরিমানা করেছি। পাশাপাশি আমরা হেলমেট পরিধানের বিষয়ে সকলকে সচেতন করেছি।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

নেত্রকোণার ছোট বড় সব নদীর পানি কমলেও বাড়ি ফিরতে পারছে না মানুষ

নেত্রকোণার ছোট বড় সব নদীর পানি কমলেও বাড়ি ফিরতে পারছে না মানুষ

শিক্ষকরা রাস্তায় নামার আগেই এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণা করা উচিত

শিক্ষকরা রাস্তায় নামার আগেই এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণা করা উচিত

রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থী নিহত

৭৬ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

জামালপুরে গৃহবধূকে গণধর্ষণ ও স্বামীকে হত্যার অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

নৌকার প্রার্থীর কর্মীর উপর ‘হামলা’, ১৭ জনের নামে মামলা

হোমনায় মাসব্যাপী তাঁত, বস্ত্র ও কারুশিল্প মেলার উদ্বোধন করলেন সেলিমা আহমাদ এমপি

নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

শৈলকুপায় ধরা পড়লো এশিয়া মহাদেশের অন্যতম বিষধর সাপ