crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ভোলায় স’ন্ত্রাসী বেলায়েত গ্রেফতার, এলাকাবাসীর স্বস্তির নিশ্বাস

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৪, ২০২৪ ২:৫৬ অপরাহ্ণ

 

মোঃ বাবুল রানা, জেলাপ্রতিনিধি,ভোলা।।
ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের শীর্ষ স’ন্ত্রাসী বেলায়েতসহ তার দলের ৪ সদস্যকে আ’গ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ খবরে স্বস্তির নিশ্বাস ফেলছেন ওই এলাকার বাসিন্দারা।

সোমবার (৪ নভেম্বর) মধ্যরাতে কোস্টগার্ড দক্ষিণ জোন ও পুলিশ যৌথ একটি অভিযানে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, বাপ্তা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মৃত মোহাম্মদ আলী হোসেনের ছেলে শীর্ষ স’ন্ত্রাসী বেলায়েত হোসেন ওরফে বেলু, রফিজল হকের ছেলে শেখ ফরিদ ও কামাল হোসেন এবং কামাল হোসেনের ছেলে মো. আল-আমীন। শেখ ফরিদ ও কামাল আপন দুই ভাই এবং আল-আমীন কামালের ছেলে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোস্টগার্ড দক্ষিণ জোন এবং পুলিশ সোমবার মধ্যরাতে বাপ্তা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে একটি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই ইউনিয়নের শীর্ষ স’ন্ত্রাসী ও চাঁ’দাবাজ মো. বেলায়েত ও তার দলের ৪ সদস্যকে ২টি দেশীয় আ’গ্নেয়াস্ত্র, ২টি তাজা কা’র্তুজ এবং বেশ কয়েকটি দেশীয় অ’স্ত্রসহ গ্রেফতার করা হয়।

বেলায়েত একজন পেশাদার সন্ত্রাসী উল্লেখ করে কোস্টগার্ড জানায়, তার বিরুদ্ধে ভোলা সদর থানায় একটি হ’ত্যা মামলাসহ একাধিক চাঁ’দাবাজির মামলা রয়েছে। এলাকায় সে এবং তার দলের সদস্যরা চাঁ’দাবাজি এবং জমি দ’খলসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। সবসময় সে এলাকায় ত্রাস সৃষ্টি করত। একাধিক অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী তাদেরকে গ্রেফতার করে।

এদিকে, বেলায়েতকে গ্রেফতারের খবরে বাপ্তা ইউনিয়নের বাসিন্দারা স্বস্তির নিশ্বাস ফেলছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের গ্রেফতারের ছবি ছড়িয়ে পড়লে অনেকেই যৌথবাহিনী সফল অভিযান পরিচারনা করেছে উল্লেখ করে, বাহিনীটির প্রশংসা করেন এবং বেলায়েতের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গৌরীপুরে কৃষি প্রণোদনা পেলেন ৫৪০ কৃষক

গৌরীপুরে কৃষি প্রণোদনা পেলেন ৫৪০ কৃষক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০

বেনাপোলে ১৮ টি স্কুলের মধ্যে টেলেন্টপুলে ও মেধায় দ্বিতীয় হয়েছে মোছাঃ মায়া আক্তার (নিশি)

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১১১ দেশের মধ্যে ৩য় বাংলাদেশের তাকরিম

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১১১ দেশের মধ্যে ৩য় বাংলাদেশের তাকরিম

নীলফামারীর ডিমলায় উৎপাদন সদস্য ও উপকরণ সরবরাহকারীদের সাথে লিংকেজ সভা অনুষ্ঠিত

জুলাই শহিদ পরিবারের জন্য ১৫৬০টি ফ্ল্যাট নির্মাণসহ ১৮ প্রকল্প অনুমোদন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ ব্যবসায়ী গ্রে’ফতার

ঝিনাইদহের ১৮ বছরের রাজু এখনো শিশু !

চান্দিনায় পুলিশ পরিচয়ে ডাকাতি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হলো ৩ ডাকাত

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সরিষাবাড়ী’র মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম