crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঘূর্ণিঝড় ‘হামুন’ কক্সবাজার অতিক্রম করছে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৪, ২০২৩ ৯:০৬ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট :
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুন কক্সবাজার সমুদ্র উপকূল অতিক্রম করছে। এর প্রভাবে কক্সবাজার ও আশপাশের অঞ্চলে ধমকা হাওয়া ও বজ্রবৃষ্টি হচ্ছে। সন্ধ্যা ৬টার পর পরই এটি কক্সবাজার উপকূলে আঘাত হানে।

কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় হামুন গতিপথ পরিবর্তন করে এটি কক্সবাজার এবং চট্টগ্রাম সমুদ্র উপকূলের দিকে ধাবিত হচ্ছে। কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বরের পরিবর্তে ৭ নম্বর বিপদ সঙ্কেত জারি করেছে আবহাওয়া অফিস।

ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে বর্তমানে কক্সবাজার সমুদ্র উপকূলে ঝড়োহাওয়া ও বজ্রবৃষ্টি হচ্ছে। সাগরে জোয়ার থাকায় ৪ থেকে ৫ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

ঘূর্ণিঝড় মোকাবেলায় কক্সবাজারে ব্যপক প্রস্তুতি নেয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সৈকতে বিপদ সঙ্কেতের অংশ হিসেবে পর্যটকদের সতর্কতা হিসেবে মাইকিং করা হচ্ছে। এ ছাড়া সৈকতে দায়িত্বরত লাইফ গার্ডকর্মীরা পর্যটকদের নিরাপদে থাকতে মাইকিং করছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়েছে। উপকূলের নৌযান এবং মাছ ধরার নৌকাগুলোকে উপকূলের নিরাপদ স্থানে থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

ঘূর্ণিঝড় আমুনে মোকাবেলায় জেলা প্রশাসনের আয়োজনে আজ দুপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি করা হয়েছে। উপকূল এলাকায় লোকজনদের বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও নিরাপদ জায়গায় আশ্রয় নিতে ইতোমধ্যে মাইকিং করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

তিতাসে দরিদ্র ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “আলোর প্রহর”

দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে ৬ ছি’নতাইকারী আটক

সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত হওয়া প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধান পদে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন

ডোমারে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃ জেলা অটোচো’র চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চো’রাই অটো উদ্ধার

কুন্ডা ইউনিয়নে ভিজিএফ‘র নগদ টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

পঞ্চগড়ে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু

রেন্ট-এ-কার

রেন্ট-এ-কার

সাঁওতাল পল্লীর জমি অবৈধ দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান

হরিণাকুন্ডুতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অসহায় কৃষকের জমির গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষ

ডোমার পৌরসভায় ত্রাণের চাল বিতরণ