crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গোবিন্দগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির পাশে দাঁড়ালেন পুলিশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৬, ২০২০ ১২:৩২ অপরাহ্ণ

শেখ মোঃ সাইফুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি ঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা চত্বরের চায়ের দোকানদার আব্দুর রহমান ( ৫২) করোনার উপসর্গ নিয়ে গত রাত অনুমান ১১.৩০ ঘটিকায় মারা গেলে পরিবারের কাউকে তার পাশে পাওয়া গেলনা।
তিনি দীর্ঘদিন হতে ডায়াবেটিস ও কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন।
ঈদের পর থেকে তার অসুস্থতা বেড়ে গেলে গতকাল ৫ জুন দুপুরে গোবিন্দগঞ্জের কোন এক ক্লিনিকের চিকিৎসক তাকে পরীক্ষা করে তার জ্বর ও গলাব্যথা দেখে বলেন টাইফয়েডের সমস্যা।
এরপর আব্দুর রহমান বাড়ি এসে গতরাতে মারা গেলে তার দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ পরিবারের সকলেই করোনার ভয়ে মৃত রহমানের কাছে যাওয়া বন্ধ করে দেয়।
রাতে বিষয়টি গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম মেহেদী হাসান জানতে পেরে মৃত রহমানের দাফন কার্যক্রমের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাম কৃষ্ণ বর্মণ, ও গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমওর সঙ্গে কথা বলে পদক্ষেপ নেন।
সেই অনুযায়ী আজ ৬ জুন সকাল ১০.৪৫ এ গোবিন্দগঞ্জ থানা পুলিশ, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও, গোবিন্দগঞ্জ উপজেলা মসজিদের ইমাম মওলানা আরিফ বিল্লাহ, মোয়াজ্জেম মোঃ মোফাজ্জল হোসেন ও গ্রামবাসীর সহায়তায় মৃত রহমানের দাফন কাজ সম্পন্ন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে পরিবারের সংশ্লিষ্ট সকলকে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুষ্টিয়ায় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাময়িক বহিস্কার

ফসলি জমির টপসয়েল লুট, রাতভর অভিযানে ২ এস্কেভেটর অকেজো

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১০ ব্যবসায়ী গ্রেফতার

নাসিরনগরে কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

করোনা মোকাবেলায় নীলফামারী জেলায় ‘তারুণ্যের উদ্যোগ’ সংগঠনের বিভিন্ন কর্মসূচি

ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

হোমনায় ১ দিনে বিদ্যালয় স্থাপন করলেন কুমিল্লার জেলা প্রশাসক

হোমনায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

“আবরার হত্যা ও সমসাময়িক রাজনীতি” নিয়ে বাংলাদেশ কংগ্রেসের উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত

ঝিনাইদহে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত