crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গেজেট করে আইনজীবী সনদ প্রদানের দাবিতে রংপুরে আইনমন্ত্রী ও বার কাউন্সিলের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি পেশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ২৪, ২০২০ ১২:২৩ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :
করোনাকালে মানবিক বিবেচনায় বার-কাউন্সিলের এম.সি.কিউ পরীক্ষায় উত্তীর্ণদের গেজেট প্রকাশের মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করে সনদ প্রদানের দাবিসহ ৩ দফা দাবিতে আজ ২৪ আগস্ট সোমবার বেলা ২ টায় রংপুরের জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রী ও বার কাউন্সিলের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের এম.সি.কিউ পরীক্ষায় উত্তীর্ণ রংপুর বারের শিক্ষানবীশ আইনজীবী পলাশ কান্তি নাগ,রাতুলুজ্জামান রাতুল, রাকিবুল হাসান,হাফিজুর রহমান,পারুল বেগম, লাকি পারভীন,রোজিনা খাতুন,নাসির সুমন,স্বপন রায় প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বার কাউন্সিলের পরীক্ষা গ্রহণের দীর্ঘসূত্রিতার কারণে হাজার হাজার শিক্ষানবীশ আইনজীবীর মেধা ও জীবনের মূল্যবান সময়ের অপচয় ঘটছে। ২০১২ সালের পূর্বে বছরে ২ টি পরীক্ষা অনুষ্ঠিত হতো। এরপর থেকে পরীক্ষা পদ্ধতির ব্যাপক পরিবর্তন ও ৩/৪ বছর পর পর তিন স্তরে পরীক্ষা গ্রহণ করা হয়। ২০১৭ সালে প্রতিবছর পরীক্ষা গ্রহণ ও তালিকাভুক্তি সম্পন্ন করার বিষয়ে আপীল বিভাগের নির্দেশনা থাকার পরও তা উপেক্ষিত হয়েছে। এবার দীর্ঘদিন পর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতির কারণে রিটেন-ভাইভা পরীক্ষা গ্রহণে অনেক বেশি সময়ের অপচয় ঘটবে। তাছাড়া রিটেন পরীক্ষা সম্পূর্ণরুপে বিতর্কিত ও দীর্ঘসূত্রিতার।
তাই মানবিক বিবেচনায় বার কাউন্সিলের এমসিকিউ উত্তীর্ণদের রিটেন,ভাইভা থেকে অব্যাহতি দিয়ে বিশেষ গেজেট প্রকাশের মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করে সনদ প্রদান,রিটেন পরীক্ষা চিরতরে বাতিল,পরবর্তী এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা ও এনরোলমেন্ট কমিটি সংস্কারের
দাবি জানানো হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রবাসীদের জন্য বিমানবন্দরে সরকারের বিশেষ সুবিধা চালুর উদ্যোগ 

বজ্রপাতে কিশোরগঞ্জে তিন শিক্ষার্থীসহ চারজনের মৃত্যু

ঝিনাইদহে আম ও তরমুজে আগুন, নিয়ন্ত্রণহীন বাজারে নেই কোনো দামাদামি !

পুলিশ একাডেমি থেকে পালালেন ডিআইজি এহসানুল্লাহ

মিরপুরে এক মাদ্রাসার আবাসিক ছাত্রী ধর্ষিত : অভিযুক্ত ধর্ষক শিক্ষক আটক

মিরপুরে এক মাদ্রাসার আবাসিক ছাত্রী ধর্ষিত : অভিযুক্ত ধর্ষক শিক্ষক আটক

হোমনায় নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

হোমনা থেকে ভাড়া গাড়ি নিন, আরামদায়ক ভ্রমণ উপভোগ করুন

হোমনা থেকে ভাড়া গাড়ি নিন, আরামদায়ক ভ্রমণ উপভোগ করুন

কেএমপি’র অভিযানে মাদকসহ ৮ ব্যবসায়ী গ্রেফতার

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করলেন খুলনা জেলা রেলওয়ে পুলিশ সুপার

প্রাথমিকের শিক্ষকদের অনলাইনে বদলীর কার্যক্রম উদ্বোধন

প্রাথমিকের শিক্ষকদের অনলাইনে বদলীর কার্যক্রম উদ্বোধন