crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গাজায় বিমান হামলায় আরও ৩৩ জন নিহত, ২ টি আবাসিক ভবন ধ্বংস

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৬, ২০২১ ১০:১৩ অপরাহ্ণ

 

অনলাইন ডেস্ক>>  ফিলিস্তিনের গাজা উপকূলে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আজ রবিবার (১৬ মে) চালানো এ হামলায় ১৩ শিশুসহ অন্তত ৩৩ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে দুটি আবাসিক ভবন।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার বরাতে জানা গেছে, রবিবার ভোরে গাজায় হামাস প্রধানের বাড়িতে বোমাবর্ষণ করেছে ইসরায়েল এবং পাল্টা আক্রমণে ইসলামিক গোষ্ঠীটি তেল আবিবে রকেট ব্যারেজ নিক্ষেপ করেছে। গাজায় হামাসের রাজনৈতিক ও সামরিক শাখার প্রধান ইয়াহিয়া আল সিনওয়ারের বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

জরুরি সহায়তা দল ধ্বংসস্তূপের ভেতর থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গাজা উপত্যকার আল-ওহেদা শহরকে কেন্দ্র করে ৭০টির বেশি রকেট ছোড়া হয়েছে। এতে আবাসিক ভবন, অবকাঠামো ও সড়ক পুরোপুরি বা কোথাও কোথাও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্য দিয়ে টানা সপ্তম দিনের মতো সহিংসতা অব্যাহত রইলো।

গত ৭ দিন ধরে গাজা উপত্যকায় ১৮১ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে অন্তত ৫২ জন শিশু। আহত হয়েছে হাজারের বেশি মানুষ। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী অন্তত ১৩ জনকে হত্যা করেছে। আর গাজা থেকে ছোড়া রকেট হামলায় ২ শিশুসহ মারা গেছে অন্তত ১০ ইসরায়েলি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করোনা ভাইরাস: জলঢাকায় জরুরি বরাদ্দকৃত শুকনো খাবার বিতরণ

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৭ ব্যবসায়ী গ্রেফতার

পঞ্চগড়ে অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

শৈলকুপায় মহিলা ইউপি সদস্যের বাড়ি থেকে চোরাই গরু উদ্ধার, স্বামী ও জামাই আটক

দিনাজপুর-৫ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে প্রতিবাদ সভা

ডোমারে বীর মুক্তিযোদ্ধা কমরেড মফিজার রহমান দুলালকে গণ সংবর্ধনা

ডোমারে বীর মুক্তিযোদ্ধা কমরেড মফিজার রহমান দুলালকে গণ সংবর্ধনা

কেএমপি’র পৃথক অভিযানে ১৪ টি চো’রাই মোটরসাইকেল উদ্ধারসহ চো’র চক্রের ১০ সদস্য গ্রেফতার

শুক্রবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা

নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়