crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ২:৫০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গাইবান্ধায় হাট-বাজারে ক্রেতা নেই, গরু নিয়ে বিপাকে খামারিরা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৯, ২০২০ ৩:৪০ অপরাহ্ণ

শেখ মোঃ সাইফুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধায় গরুর দাম না থাকায় খামারিরা মহাবিপাকে পড়েছে। হাট-বাজারে ক্রেতা নেই, মাথায় হাত খামারিদের ।  এমনকি আগাম গরু কিনে বিপাকে পড়েছে ব্যবসায়ীগণ । 

সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, এবছর কোরবানির পশুর দাম অন্যান্য বছরের তুলনায় একেবারে কম।  বিশেষ করে গরুর বাজার সবচেয়ে বেশি খারাপ অবস্থায় ।  নানা কারণে গরুর বাজারের এতটা দুর্গতি সৃষ্টি হয়েছে বলে মনে করা যাচ্ছে ।  এর অন্যতম কারণ হলো করোনা ভাইরাসের প্রকোপে এবছর কোরবানির সংখ্যা একেবারে নগণ্য।  প্রতিবছর গো-খামারিরা ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজা করে থাকেন।  কিন্ত এবছর করোনা ও বর্ষা সমান তালে বেড়ে চলায় তাদের মাথায় বাজ পড়েছে।  তাছাড়া বন্যা ও গো খাদ্যের সংকটের কারণে অনিচ্ছা সত্ত্বেও অনেক গৃহস্থ গরু বিক্রি করতে বাধ্য হচ্ছেন।  বিশেষকরে ৬টি ইউনিয়নের অসংখ্য চরাঞ্চল প্লাবিত হওয়ায় গরুর বাজারে ঢল নেমেছে। এছাড়া ভারতীয় গরুর কারণেও অনেকটা ধস নেমেছে গরুর বাজারে ।  এসব কারণে গো খামারিদের বিধিবাম হয়েছে।  পাশাপাশি বিভিন্ন জেলায় গরু রপ্তানি করতে না পারায় অনেক ব্যবসায়ী গরু কিনে চরম বিপাকে পড়েছেন। 

রামজীবন ইউনিয়নের সুবর্ণদহ গ্রামের ক্ষুদ্র গরু খামারী কামাল মিয়া বলেন, এবছর গরুর পিছনে পুরাটাই লস, গরু প্রতি ১৫ হতে ২০ হাজার টাকা কমে বিক্রি করতে হয়েছে।  তাছাড়া উপায় কী,খাদ্যের দাম যে অনেক বেশি, রাখার মত বুদ্ধিও নাই।

গরু ব্যবসায়ী তারা মিয়া জানান, এ বছর আগাম গরু কিনে অঘাটের মরা সেজেছি।  একের পর এক হাট ঘুরছি একটাও গরু বিক্রয় করতে পারছি না, এবার সিজন খুব খারাপ। 

এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ অফিসার  ফজলুল করিম বলেন,করোনা মহামারির কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে।  এটা শুধু এখানে নয়,সারাদেশ ও সারা বিশ্বে একই অবস্থা।  তাই বাস্তবতা মেনে নিয়ে আমাদের সবাইকে চলতে হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চ্যাম্পিয়ন হতে হলে সব ম্যাচকে ফাইনাল ভাবতে হবেঃ জিদান, রিয়েল মাদ্রিদ কোচ

জামালপুরে আবু সাঈদ হ*ত্যা মামলায় ছাত্রলীগ নেতা আকাশসহ ৩জন গ্রেপ্তার

সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করায় জামালপুরে ১৮ ছাত্রলীগ নেতা বহিষ্কার

কেএমপি’র অভিযানে ‘মাদকসহ’ ১ ব্যবসায়ী গ্রেফতার

হরিণাকুন্ডুর ভাই ভাই ক্লিনিকে আবারও রোগীর মৃত্যু, দেড় লাখ টাকায় টাকায় রফাদফা!

লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যান নান্নুর প্রচেষ্টায় স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে মাদক ব্যবসায়ীরা

আদম বেপারীর খপ্পরে পড়ে মালয়েশিয়ায় ঝিনাইদহের দুই যুবক নিখোঁজ, সর্বস্বান্ত ১৫ টি পরিবার

আদম বেপারীর খপ্পরে পড়ে মালয়েশিয়ায় ঝিনাইদহের দুই যুবক নিখোঁজ, সর্বস্বান্ত ১৫ টি পরিবার

ডোমার পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হতে চান আ’লীগের নেতা কালাম

ডোমার পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হতে চান আ’লীগের নেতা কালাম

ঝিনাইদহে উজির আলী স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

লবণচরা থানা পুলিশের অভিযানর ৪০০ মি. লি. বিদেশী ম’দ ও প্রাইভেটকারসহ ৩ মাদকসেবী আটক