crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কোটচাঁদপুরে সাংবাদিকের ওপর স-ন্ত্রা-সী হামলা, থানায় অভিযোগ হলেও কাউকে গ্রেফতার করা হয়নি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৩১, ২০২১ ৮:৫৭ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধি>>
ঝিনাইদহের কোটচাঁদপুর হাসপাতাল মোড় এলাকায় সংবাদ সংগ্রহের সময় কোটচাঁদপুর রিপোর্টার্স ইউনিটি’র সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী (৩২) নামে এক সাংবাদিককে পি-টি-য়ে  জ-খ-ম করে হ-ত্যা চেষ্টা করেছে স-ন্ত্রা-সী-রা। আ-হ-ত সাংবাদিক মোঃ রমজান আলী কোটচাঁদপুর পৌর শহরের ২নং ওয়ার্ডের গাবতলা পাড়ার আবুল খায়েরের ছেলে। গত বৃহস্পতিবার (২৯শে ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে হাসপাতাল মোড় এলাকায় এঘটনা ঘটে।

আহত সাংবাদিক রমজান আলী জানান গত ২৯শে ডিসেম্বর সকাল সাড়ে সাতটার দিকে খবর আসে জমিজমা সংক্রান্ত বিষয়ে ঝিনাইদহ আদালতে মামলা চলমান অবস্থায় এলাকার সাফা উদ্দীন নামে এক ব্যবসায়ীর দোকানঘর অবৈধভাবে ভাং-চু-র করছে। এমন তথ্যের ভিত্তিতে সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে যাই এবং দোকান ভাংচুরকারী ফয়েজ আলী মন্ডলের ছেলে তোয়াজ উদ্দীন ও তায়াজ উদ্দীনের ছেলে শাহারিয়ার পারভেজ এর সাথে কথা বলতে গেলে এক পর্যায়ে তারা বাপ- ছেলে তরিকুল ইসলামের ছেলে ও স্থানীয় প্রভাবশালী নেতা ফারুক হোসেন পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালায়। এক পর্যায়ে ফারুক হোসেন আমাকে জাপটে ধরে রাখে এবং শাহারিয়ার পারভেজ একটি কাঠের বাটাম তুলে আমার মাথার পিছনে কপালে ও হাতে পায়ে এবং একের পর এক আঘাত করে র-ক্তা-ক্ত জখম করে আমাকে হ-ত্যা-র চেষ্টা করে। এঘটনার পর আমার আর্তচিৎকার শুনে স্থানীয়রা আমাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমার মাথায় ৫টি সেলাই দেওয়া হয়েছে। বাম হাতের একটি আঙুল ভেঙে গেছে এবং হাতে- পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের আলামত রয়েছে।

আহত সাংবাদিক রমজান আলী আরো জানান, তাকে হত্যার চেষ্টা করার পরেও কোটচাঁদপুর মডেল থানায় তার মামলাটি রেকর্ড করা হয়নি। অথচ আমাকে পিটিয়ে জখম করে আসামিরা কোটচাঁদপুর থানায় আমার নামে একটি মিথ্যা চাঁ-দা-বা-জি-র দায়ে অভিযোগ দায়ের করেছে। কারণ আসামিরা প্রভাবশালী, তাই আসামিদের বিরুদ্ধে আমার মামলাটি গ্রহণ করা হয়নি। শুধুমাত্র অভিযোগ আকারে আমার মামলাটি গ্রহণ করা হয়েছে। সাংবাদিক রমজান অভিযোগ করে বলেন, অজ্ঞাত কারণে কোটচাঁদপুর থানা পুলিশ আসামিদের বাঁচানোর জন্য চেষ্টা করছে।

এদিকে সাংবাদিক হত্যা চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিক সমাজ। সাংবাদিক সমাজ দাবি করে বলেন, আসামিদের গ্রেপ্তার করে দ্রুত বিচার কার্যকর করা হোক।

এবিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন জানান, আমরা দু’পক্ষ থেকে দুইটি অভিযোগ পেয়েছি। দুইটি অভিযোগই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রধানমন্ত্রীর উদ্যোগে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি চাউল ক্রয়ের সুবিধা পাচ্ছে সুন্দরগঞ্জ উপজেলার কয়েক হাজার সাধারণ পরিবার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৯ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৯ ব্যবসায়ী গ্রেফতার

মানুষ পুড়িয়ে হত্যার জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে লাল ব্যাজ ধারণ করুনঃ তথ্যমন্ত্রী

ঝিনাইদহে কৃষকের ধান বিক্রির চেক ছিনতাইয়ে বাধা দেওয়ায় বাড়ি-ঘর ভাংচুর, এলাকাজুড়ে থমথমে অবস্থা

নির্বাচনে অপসাংবাদিকতা রোধে দিনাজপুরে প্রেস কাউন্সিলের কর্মশালা

হোমনায় স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদ-উল-আযহা পালনের আহ্বান জানালেন ইউএনও রুমন দে

আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পুঠিয়ায় মাদ্রাসা ছাত্র ব*লাৎকারের ঘটনায় শিক্ষক আটক

জাতীয় সাংবাদিক সংস্থা পুঠিয়া শাখার নতুন কমিটি গঠন

জাতীয় সাংবাদিক সংস্থা পুঠিয়া শাখার নতুন কমিটি গঠন

জামালপুরে করোনা ভাইরাস সচেতনতায় সদর সার্কেল পুলিশের মানবিক কার্যক্রম