crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কোটচাঁদপুর রাস্তার কাজ শুরুর আগেই সরকারি রাস্তার ইট বিক্রি ,বিক্রিত ইট উদ্ধার!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১২, ২০২১ ৯:১৬ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ 
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের ইকড়া গ্রামে সরকারি রাস্তাার পুরাতন ইট বিক্রি করে দিয়েছেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আবু বকর ও হাফিজুর রহমান। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ও পুলিশ বিক্রিত ইট উদ্ধার করেছে। গ্রামবাসীর অভিযোগ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর ও তার সহযোগী হাফিজুর রহমান নতুন রাস্তার কাজ শুরু হওয়ার আগেই রাস্তার পুরাতন ইট ৮ হাজার টাকায় বিক্রি করে দেন ইকড়া গ্রামের জনৈক খলিলুর রহমানের কাছে।

বিষয়টি নিয়ে কুশনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান জানান, ইকড়া গ্রামে নতুন মসজিদ সংলগ্ন একটি রাস্তার কাজ শুরু হয়েছে। ৩৫০ ফিটের এই প্রকল্পের বরাদ্দ দেড় লাখ টাকা। কিন্তু রাস্তাটি মসজিদ পর্যন্ত না হওয়ায় গ্রামের মানুষ আমাকে বলে ২০ ফিট বাড়িয়ে মসজিদ পর্যন্ত করে দিতে। তখন চেয়ারম্যান তাদের বলেন, তোমরা বালি ম্যানেজ করে দিলে আমি ইট কিনে দিচ্ছি। তখন মুসল্লিরা এই পুরাতন ইট তুলে খলিলুর রহমান নামের একজনের কাছে বিক্রি করে দেন ৮ হাজার টাকায়।

চেয়ারম্যান বলেন, গ্রামে রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে এক পক্ষ সাংবাদিকদের কাছে অবিযোগ দিয়ে বিষয়টি ফেসবুকে দিয়ে ভাইরাল করে। ইট বিক্রয়ের সংবাদ পেয়ে সোমবারই এই ইট উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান।

এদিকে গ্রামবাসীর অভিযোগ, রাস্তা বাড়ানোর জন্য নয়, ইট বিক্রি করে আত্মসাৎ করার জন্যই আবু বকর ও হাফিজ চেষ্টা চালায়। এখন তাদের বাঁচানোর জন্য চেয়ারম্যান নানা ফন্দি করছেন। গ্রামবাসী জানায়, রাস্তার বহু ইট বিক্রি করা হলেও উদ্ধার দেখানো হয়েছে কম।

বিষয়টি নিয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন জানান, তিনি ঘটনাটি লোকমুখে শুনেছেন। সেই ইট প্রশাসনের লোকজন আসার আগেই সরিয়ে ফেলেছে।

এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা প্রকৌশলী রুহুল ইসলাম জানান, রাস্তাটি এলজিইডির হলেও কাজটি আমরা করছি না। তাই এ বিষয়ে বলতে পারবো না।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সৈয়দপুরে ইটভাটায় পুড়ে গেছে প্রায় ৫০ একর জমির ধান

রংপুরে নর্দান প্রাইভেট মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান ধর্মঘট

জননেতা আহসানুল ইসলাম টিটুর ঐকান্তিক প্রচেষ্টায় ২০ জন ডাক্তারের পোস্টিং সম্পন্ন

হোমনায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন

জগন্নাথপুরে মন্ত্রীর বিশেষ বরাদ্দে বালিশ্রী রাস্তা মেরামতের কাজ শুরু, স্থানীয়দের মনে স্বস্তির নি:শ্বাস

পঞ্চগড়ে ২২ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

জগন্নাথপুরে জনতাকে সচেতন করতে লাঠি নিয়ে ইউএনও’র ধাওয়া

শীতঋতুতে গ্রামীণ জনজীবনের সুস্বাদু পিঠা

পুঠিয়ায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃ*ত্যু

কালীগঞ্জের বেথুলী গ্রাম থেকে ইসলামী ছাত্র শিবিরের ১১ জন আটক