crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কেশবপুরে বাল্যবিয়ের অপরাধে বর-কনেসহ ৮ জনের কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২২, ২০১৯ ৩:৪১ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক >> যশোরের কেশবপুরে বাল্যবিয়ের অপরাধে বর ও কনেসহ তাদের আত্মীয়-স্বজনদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার ভোগতীনরেন্দ্রপুর গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের মেয়ে সুরাইয়া খাতুনের সঙ্গে পার্শ্ববর্তী মণিরামপুর উপজেলার মুন্সিখানপুর গ্রামের বজলুর রহমানের ছেলে সাইফুল ইসলামের বিয়ে হয়।

শুক্রবার রাতে সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান তাদেরকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে কনে সুরাইয়া খাতুনকে (১৩) ১ মাসের , বর সাইফুল ইসলামকে দেড় বছর, কনের বাবা আব্দুর রাজ্জাককে ১ বছর এবং বরের তিন ভগ্নিপতি লিটন মোল্যা, কবির হোসেন ও নূরুন্নবীকে ১ বছর করে কারাদণ্ড দেন।

এদিকে শনিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানূর রহমান একই গ্রামের আর একটি বাল্যবিয়ের কথা জানতে পেরে ইসমাইল সরদারের ছেলে হাসান সরদার (১৭) ও শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার রায়েরকান্দি গ্রামের কাদের মুন্সির কন্যা রানী খাতুনকে (১৫) আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাস করে কারাদণ্ড প্রদান করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, কেশবপুরে বাল্যবিয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রানীশংকৈলে কৃষকের ধান কেটে দিলেন কৃষকলীগ

দাউদকান্দিতে সার্কেল এএসপি’র অভিযানে ৭ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ 

সাতকানিয়া থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৭ আসামি আ’টক

সাতকানিয়া থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৭ আসামি আ’টক

রংপুরে ২০০পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

ডোমার ভিত্তিবীজ আলু উৎপাদন খামারে বাম্পার ফলনের সম্ভাবনা

ঝিনাইদহ- চুয়াডাঙ্গা সড়কে ট্রাক চাপা দিয়ে প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগ ট্রাকচালক স্বামীর বিরুদ্ধে

পঞ্চগড়ে প্রয়াত আ’লীগ নেতার কন্যাকে নগদ অর্থ প্রদান

৩৬ টাকা কেজি বোরো ধান এবং ৪৯ টাকা কেজি চাল কিনবে সরকার

কুষ্টিয়ার প্রবীণ ও বর্ষীয়ান সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরীর মৃত্যুতে এমপি হানিফে’র শোক প্রকাশ

রংপুর পদাতিকের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন