crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কেএমপিতে “কমিউনিটি পুলিশিং ডে-২০২২” উদযাপন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৯, ২০২২ ৬:৪৮ অপরাহ্ণ
কেএমপিতে “কমিউনিটি পুলিশিং ডে-২০২২” উদযাপন

 

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>>

“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই মূলমন্ত্র কে সামনে রেখে আজ ২৯ অক্টোবর সারা দেশব্যাপী কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হচ্ছে।

আজ ২৯ অক্টোবর ২০২২ খ্রি. তারিখ, ১৩ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ সকাল ১০:৩০ ঘটিকায় কেএমপি, খুলনার বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে কমিউনিটি পুলিশিং ফোরাম এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে “কমিউনিটি পুলিশিং ডে-২০২২” উদযাপিত হয়। এ উপলক্ষে নগরীর বয়রা বাজার মোড় হতে এক বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্সে এসে শেষ হয়। অতঃপর বেলুন, ফেস্টুন ও পায়রা উড্ডয়নের মধ্য দিয়ে “কমিউনিটি পুলিশিং ডে-২০২২”  এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে বেলুন, ফেস্টুন এবং পায়রা উড্ডয়ন কর্মসূচির মধ্য দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং কেএমপি’র কমিশনার ও অনুষ্ঠানের সভাপতি  মোঃ মাসুদুর রহামান ভূঞা।

কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন উপলক্ষে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার (CPO) এবং কমিউনিটি পুলিশিং সদস্য (CPM)’দের সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করা হয়েছে। কেএমপিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা কর্তৃক ০৪ (চার) জন এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর পক্ষ হতে ০৪ (চার) জন কমিউনিটি পুলিশিং অফিসার ও সদস্য কে বিশেষ সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে।

এছাড়াও, কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তারা মূল্যবান বক্তব্য প্রদান করেন। বক্তারা মা’দক, স’ন্ত্রাস, বা’ল্যবিবাহ, না’রী ও শিশু নি’র্যাতন, জ’ঙ্গিবাদ ও দু’র্নীতি প্রতিরোধে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।

উক্ত অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ সরকারি বিএল কলেজ, খুলনা প্রফেসর শরীফ আতিকুজ্জামান; খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল; কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন; বাংলাদেশ আওয়ামীলীগ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক এম.ডি. এ বাবুল রানা; খুলনা মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবীর; খুলনা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সরদার মাহাবুবুর রহমান; খুলনা মহানগর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ডাঃ এ.কে.এম কামরুল ইসলাম; খুলনা মহানগর কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলী এবং কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও, কেসিসি’র কাউন্সিলরবৃন্দ; কমিউনিটি পুলিশিং ফোরামের মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পরিষদের কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, সেক্রেটারি ও সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডিমলায় স্থানীয় কমিটিতে সিবিও নেতাদের অন্তর্ভুক্তকরণে মতবিনিময় সভা

ডিমলায় স্থানীয় কমিটিতে সিবিও নেতাদের অন্তর্ভুক্তকরণে মতবিনিময় সভা

ডিমলায় সুবিধাভোগীদের সাথে এমপি’র মতবিনিময় সভা

নাসিরনগরে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিনিধি আবশ্যক

মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে কঠোর আইনগত ও সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে : প্রধানমন্ত্রী

মধুপুরে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন মাওলানা মোঃ হুমায়ুন কবির

ছিন্নমুল মানুষের পাশে দাঁড়ালেন নীলফামারী সদর যুবলীগ

সারা দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু,নতুন শনাক্ত ৩৮৭

কিশোরগঞ্জে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু, প্রতিবাদ করায় আটকে রাখা হয় স্বজনদের

সু চির বিরুদ্ধে যেসব অভিযোগ দায়ের করল সামরিক সরকার