crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুষ্টিয়ায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে নিহত-১ , মাদক ও অস্ত্র উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৭, ২০১৯ ২:৫৬ অপরাহ্ণ

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : রবিবার রাত সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে নাজমুল মালিথা (৪০)  নামের একজন নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৬০০ পিস ইয়াবা, ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করেছে । নিহত নাজমুল মালিথা কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের সিরাজ মালিথার ছেলে।

কুষ্টিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাসির উদ্দিন জানান, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পুলিশের কাছে খবর আসে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুরে দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা পুলিশেকে লক্ষ্য করে গুলি ছুড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। পরবর্তীতে ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় পুলিশের চার সদস্য আহত হয়।পরে খোঁজ নিয়ে জানা যায়, নিহত নাজমুল মালিথা একজন শীর্ষ মাদক ব্যবসায়ী ও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

অর্থাভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী প্রিয়ার স্বপ্ন ভেঙে যাবে!

অর্থাভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী প্রিয়ার স্বপ্ন ভেঙে যাবে!

ডোমারে নির্যাতিতা নারী সফল আত্মকর্মী ছামিনা আক্তারের গল্প

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির নেটওয়ার্ক সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউন্সিলর থেকে উপজেলা চেয়ারম্যান হলেন শৈলকুপার নিলুফা ইয়াসমিন

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাংবাদিকরাই সমাজের দর্পণ ও চতুর্থ স্তম্ভ: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

মহেশপুর চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল হক মেম্বারের গনসংযোগে মোটরসাইকেল শোভাযাত্রা

করোনা ভাইরাসসহ সকল প্রকার রোগ থেকে মুক্তির আমল

ডেঙ্গুজ্বরে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ভর্তি ৯৮৩

ঢাকা দক্ষিণের শ্রেষ্ঠ কাউন্সিলর কুমিল্লার আনিসুর রহমান সরকার