crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:৫৫ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুমিল্লায় হাবিব মাস্টার হত্যা মামলায় ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৩, ২০১৯ ৩:৫২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক >> কুমিল্লার চৌদ্দগ্রামের হাবিবুর রহমান মাস্টার হত্যা মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নূর নাহার বেগম শিউলী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ইকবাল মজুমদার, মোস্তাফিজুর রহমান, শাহ আলম, হাসিনা বেগম এবং নাজনিন আক্তার। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ২ জন আদালতে উপস্থিত ছিলেন। বাকি ৩ আসামি পালাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০২ সালের ৭ অক্টোবর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়ার বাজার এলাকার স্কুলশিক্ষক হাবিবুর রহমান মাস্টারকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে আশিকুর রহমান সুমন বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় আদালত ২০ জনের সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়। বাকি ৩ আসামি মৃত্যুবরন করেছেন।

রাষ্ট্রপক্ষের কৌশলী অ্যাড. রেজ্জাকুল ইসলাম হায়দার বলেন, এই রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে রিফ্লেক্স টিউটোরিয়াল হোমকে প্রতিবন্ধী বিদ্যালয় নামে পরিচালনার অভিযোগ

জামালপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

হোমনায় কোরবানির গরু বিক্রয় করা হবে

ঝিনাইদহে অগ্রনী ব্যাংকে চরম অনিয়ম, প্রতিবাদ করায় ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে শিক্ষককে মারধর করার অভিযোগ

ডোমারে বসত বাড়িতে আ’গুন, ঘরসহ ৪টি গরু পু’ড়ে ছাই

হোমনায় একই ঘর থেকে ৩ জনের মৃতদেহ উদ্ধার, রহস্যে ঘেরা হ’ত্যাকাণ্ড

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

রংপুর সিটিতে সোয়া লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

নাসিরনগরে বিশ্ব ক্যান্সার দিবস পালিত

পটুয়ায়াখালীর মির্জাগঞ্জে হোম কয়ারেন্টাইন মানছে না ঢাকা থেকে আগতরা