crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৩:০৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুমিল্লায় কয়লার ট্রাক উল্টে ঘুমন্ত ১৩ শ্রমিকের প্রাণহানি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৫, ২০১৯ ৩:২৩ অপরাহ্ণ

কুমিল্লায় ট্রাক উল্টে নিহত ব্যক্তিরা ।

ক্রাইম পেট্রোল ডেস্ক : কুমিল্লায় কয়লার ট্রাক উল্টে গিয়ে ১৩ ঘুমন্ত শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। শুক্রবার ভোরে জেলার চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা ইউনিয়নের নারায়নপুর এলাকায় ব্রিক ফিল্ডের পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নীলফামারী জেলার জলঢাকা থানার নিজপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. সেলিম (২৮), সুরেশ চন্দ্র রায়ের ছেলে রঞ্জিত চন্দ্র রায় (৩০), কামিক্ষার ছেলে অমৃত চন্দ্র রায় (২০), কৃশব চন্দ্র রায়ের ছেলে শংকর চন্দ্র রায় (২২), রামপ্রসাদের ছেলে বিপ্লব (১৯), পাঠানপাড়া গ্রামের ফজলুল করিমের ছেলে মাসুম (১৮), নূর আলমের ছেলে মোরসালিন (১৮), নিচপাড়া গ্রামের সুনীল চন্দ্র রায়ের ছেলে তরুণ চন্দ্র রায় (২৫), অমল চন্দ্র রায়ের ছেলে দিপু চন্দ্র রায় (১৯), শিমুলবাড়ি গ্রামের মৃণাল চন্দ্র রায় (২১), মনোরঞ্জন চন্দ্র রায় (১৯), রাজবাড়ি গ্রামের ধলু চন্দ্র রায়ের ছেলে কনেক চন্দ্র রায় (৩৫) ও বিকাশ চন্দ্র রায় (২৮)

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ব্রিক ফিল্ডের জন্য আনা একটি ট্রাক থেকে কয়লা আনলোড করার সময় হঠাৎ তা উল্টে গিয়ে ব্রিক ফিল্ডের লেবার শেডের ঘুমন্ত শ্রমিকদের ওপর পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই ১২ শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় মারাত্মক আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে বন্যার্তদের মাঝে কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ বিতরণ

সন্তানের জন্য দুধ চুরি, টাকা দিলেন পুলিশ কর্মকর্তা !

টিউশনির টাকা বাঁচিয়ে ১১০ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন সাইফুল

দিনাজপুর পৌরসভার রেলবাজারে বিভিন্ন স্থাপনা নির্মাণ কাজের উদ্বোধন

পঞ্চগড়ে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদে বখাটের ছুরিকাঘাতে ভাই আহত

কেএমপি’র অভিযানে মাদকসহ ৯ মাদক কারবারি গ্রেফতার

নাসিরনগরে জাতীয় জম্ম নিবন্ধন দিবস পালিত

করোনা প্রতিরোধে হোমনাবাসীর প্রতি সার্কেল এএসপি’র বিশেষ বার্তা

পঞ্চগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

সরকারি জমি দ’খলের সহযোগিতার অভিযোগে ইউএনও -এসিল্যাণ্ডসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা