crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুমিল্লার ৪ ওয়ার্ডে চলছে লকডাউন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ২২, ২০২০ ৩:৩৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের রেড জোন কুমিল্লা নগরীর ৪টি ওয়ার্ডে লকডাউন চলছে। ৩, ১০, ১২ এবং ১৩নং ওয়ার্ডে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ লকডাউন কার্যকর করা হচ্ছে।

এতে জনসাধারণের চলাচলে কঠোরভাবে বিধি- নিষেধ আরোপ করা হয়েছে। লকডাউনের ফলে জরুরি সেবা ব্যতীত কোনো লোকজন বাসা থেকে বের হতে পারছেন না।

লকডাউন করা এলাকায় বাসা বাড়িতে আবদ্ধ লোকজনের কোনো কিছুর প্রয়োজন হলে হট নাম্বারে কল করলেই মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্যরা ঘরে ঘরে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছে।

জানা গেছে, করোনা ভাইরাসের ব্যাপক বিস্তারের ফলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে কুমিল্লা জেলাকে অঞ্চল ভিত্তিক রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ জেলায় প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এ পর্যন্ত জেলায় ২৬৮১জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছে।

সম্প্রতি কোভিড-১৯ সংক্রান্ত জেলা সমন্বয় কমিটির একটি সভায় নগরীর ৪টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন করা হয়। গত শুক্রবার থেকে এ লকডাউন চলছে। স্থানীয়দের উদ্যোগে লকডাউন কঠোরভাবে কার্যকর করা হচ্ছে। রেড জোনের চারটি ওয়ার্ড এলাকায় সাধারণ ছুটি কার্যকরে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ বিষয়ে কুমিল্লার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান বলেন, পরীক্ষামূলকভাবে ৪টি ওয়ার্ডকে লকডাউন করা হয়েছে। অবস্থার অবনতি হলে লকডাউনের আওতা বাড়ানো হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, ট্রেন চলাচল বন্ধ

পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অ’নুপ্রবেশের চেষ্টা, আটক ১

বিএনপির এখন এতই দৈন্যদশা যে তাদের সঙ্গে কেউ মেয়ের বিয়েও দিতে চাচ্ছে না : কুষ্টিয়ায় হানিফ (এমপি)

পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা

ডোমারে সরকারি কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি প্লাটফর্মের মতবিনিময় সভা

কিশোরগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জনসচেতনতায় যুবদলের লিফলেট বিতরণ

সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯৮ হাজার টাকা জ’রিমানা

ঝিনাইদহের শৈলকুপায় শাহাদাৎ আওয়ামীলীগের শোক দিবস পালন

চট্টগ্রাম ওয়াসার এমডি’র চুক্তিভিক্তিক নিয়োগ বাতিল, অনিয়ম তদন্ত ও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির দাবিতে স্মারকলিপি প্রদান

আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকায় নির্বাচন প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা