crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জের লতিফাবাদে ফ্যামিলি কার্ড বিতরণ, উপকৃত হবেন শত শত পরিবার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৮, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ

‎মোঃ আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।

‎কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের আওতায় ইউনিয়নের নির্বাচিত ৪৫৮টি পরিবার নিয়মিত আর্থিক সহায়তা পাবেন।
‎

গত ১৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ জন উপকারভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
‎

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরদিন লতিফাবাদ ইউনিয়নের অবশিষ্ট কার্ডগুলো বাংলাদেশ কৃষি ব্যাংকের লতিফাবাদ শাখা থেকে উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়। পিএমটি (Proxy Means Test) স্কোরের ভিত্তিতে নির্বাচিত ৪৫৮ জন ফ্যামিলি কার্ডধারী প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবেন।
‎কার্ড বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিতা বিনতে আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম, জেনারেল ম্যানেজার জামিল আহমেদ, সালাহ উদ্দিন রাজিব, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. শরিফুল ইসলাম এবং লতিফাবাদ ইউনিয়নের কার্ড বিতরণ সমন্বয়কারী এজিএম আনোয়ার হোসাইনসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
‎

জানা গেছে, গত ৬ আগস্ট থেকে বাংলাদেশ কৃষি ব্যাংক লতিফাবাদ শাখার ব্যবস্থাপক মাসুদ রানার নেতৃত্বে ব্যাংকের কর্মকর্তারা ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছেন।এ কার্যক্রম বাস্তবায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক।
‎

সংশ্লিষ্টরা আশা করছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নির্বাচিত পরিবারগুলো নিয়মিত আর্থিক সহায়তা পাবে। এতে তাদের জীবনযাত্রার মানোন্নয়ন ও আর্থিক নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা নীলফামারীতেও পেলেন ৭৩ জন

বগুড়ার গাবতলী চক বোচাই সিএনজি ও ট্রাকের সংঘর্ষে নিহত-১, আহত-৩

হোমনায় দিনব্যাপী স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টশন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

নাসিরনগরে ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

হোমনায় ৬ লাখ ৩০ হাজার টাকার যুব ঋণ বিতরণ

তিতাসে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরিদা ইয়াসমিন প্রচারণায় এগিয়ে

ঘোড়াঘাটে সড়ক দু’র্ঘটনায় মা ও শিশুসহ আহত ৩

চেয়ারম্যানের নামে করা ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবিতে হরিণাকুন্ডুতে মানববন্ধন

ঝিনাইদহে ফেনসিডিলসহ ভুয়া সাংবাদিক গ্রেফতার

পুলিশ কর্মকর্তাদের প্রতি আই‌জি‌পি’র নি‌র্দেশ