crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইউপি সদস্যকে কু*পিয়ে জ*খম

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২, ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য ও উপজেলা বিএনপির সদস্য ওমর ফারুক স*ন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

বৃহস্পতিবার (১ মে) রাত ১১টার দিকে বাজার শেষে বাড়ি ফেরার পথে তালতলা এলাকায় ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কু*পিয়ে গুরুতর জখম করে।

স্থানীয় সূত্র জানায়, ওমর ফারুক প্রতিদিনের মতো জাঙ্গালিয়া বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন। তালতলায় পৌঁছালে হেলমেট পরা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। স্থানীয়রা তার চিৎকার শুনে ছুটে এসে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পাকুন্দিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম জানান, ‘পরিকল্পিতভাবে এই হা*মলা চালানো হয়েছে।’

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন জানান, ‘ঘটনার পরপরই তিনি হাসপাতালে গিয়ে ইউপি সদস্যকে দেখতে যান। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে সাংবাদিক জাকির প্রধানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পঞ্চগড়ে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ ব্যবসায়ী গ্রেফতার

কক্সবাজারের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন ডুলাহাজারার আদর

ডোমারে বর্ডারগার্ড পরিচয়ে স্কুল ছাত্রীর সঙ্গে প্রতারণার দায়ে ৫জনের বিরুদ্ধে মামলা

রংপুরে এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাপা’র কর্মসূচি

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মুক্তাগাছায় গাঁ’জাগাছসহ একজনকে গ্রে’ফতার করেছে র‍্যাব

মুক্তাগাছায় গাঁ’জাগাছসহ একজনকে গ্রে’ফতার করেছে র‍্যাব

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

ভোটের দিন সকালে কেন্দ্রে যাবে ব্যালট পেপার